ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

সংঘর্ষে রণক্ষেত্র কুয়েট

  • আপলোড সময় : ১৮-০২-২০২৫ ০৬:৫৫:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০২-২০২৫ ০৬:৫৫:০৩ অপরাহ্ন
সংঘর্ষে রণক্ষেত্র কুয়েট
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ৩টা থেকে শুরু হওয়া এই সংঘর্ষ এখনও চলছে। এতে অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এর আগে, আজ সকালে ক্যাম্পাসে রাজনীতি ফেরানো, শিক্ষার্থীদের মারধর এবং মাইক কেড়ে নেওয়ার মতো নানা অভিযোগ তুলে সাধারণ শিক্ষার্থীরা রাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ শুরু করেন। ছাত্রদলের নেতা-কর্মীদের ধাওয়া দেয় তারা। পরে, উপাচার্যের বাসভবনের সামনে অবরোধ করে বিভিন্ন দাবিতে আরও বিক্ষোভ শুরু হয়।

কুয়েট শিক্ষার্থী মুজাহিদ জানান, কুয়েটে ছাত্রদলের রাজনীতি প্রবেশ করানো এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর উষ্কানি প্রদান, হামলা ও মাইক কেড়ে নেওয়ার ঘটনায় ১৮ জনকে আজীবন বহিষ্কার এবং ছাত্রত্ব বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেছেন তারা। তাদের দাবি, কুয়েটে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করতে হবে এবং এর জন্য প্রজ্ঞাপন আকারে অর্ডিন্যান্স ঘোষণা করতে হবে।

এছাড়া, শিক্ষার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ক্যাম্পাসে সিসিটিভি স্থাপন এবং রাজনীতির প্রবেশে সহায়তা করা শিক্ষক-কর্মচারীদের শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়েছে। শিক্ষার্থীরা বিকেল ৫টার মধ্যে এসব দাবি পূরণের আল্টিমেটাম দিয়েছেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (দক্ষিণ) কেএমপি নাজমুল হাসান রাজীব জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।

এদিকে, কুয়েটে সংঘর্ষের প্রতিবাদে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা