ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত- হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মুহূর্তেই সব শেষ হরমুজ প্রণালী পরিষ্কার করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন দিনাজপুর টেক্সটাইল মিল খুব দ্রুতই চালু হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

'মান্নার জীবনকাহিনী নিয়ে তৈরি হবে সিনেমা'

  • আপলোড সময় : ১৮-০২-২০২৫ ০৭:০১:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০২-২০২৫ ০৭:০১:০৮ অপরাহ্ন
'মান্নার জীবনকাহিনী নিয়ে তৈরি হবে সিনেমা'
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক মান্নার জীবনকাহিনী নিয়ে সিনেমা তৈরি হবে বলে ঘোষণা দিয়েছেন অভিনেতার স্ত্রী শেলী মান্না। 
সোমবার (১৭ ফেব্রুয়ারি) মান্নার ১৭তম মৃত্যুবার্ষিকীতে গণমাধ্যমে এ তথ্য জানান তিনি।

শেলী মান্না বলেন, "মান্নার মৃত্যুর রহস্য নিয়ে চলমান মামলার কার্যক্রম শেষ হলেই সিনেমার নির্মাণ কাজ শুরু হবে।" তিনি আরও জানান, সিনেমা তৈরির পরিকল্পনা অনেক আগে থেকেই ছিল, এবং রাফ একটি চিত্রনাট্য তৈরি করা হয়েছে। তবে মামলার রায় আসা পর্যন্ত চিত্রনাট্য সম্পূর্ণ করা সম্ভব হয়নি। তিনি আশা প্রকাশ করেন, মামলার রায় জানা গেলে ভক্তদের একটি পূর্ণাঙ্গ সিনেমা উপহার দিতে পারবেন।

মান্নার মৃত্যুবার্ষিকী নিয়ে শেলী মান্না বলেন, "এটা আসলে বেদনাদায়ক দিন। উৎসবের কোনো বিষয় নেই। প্রতিবছরের মতো এবারও পারিবারিকভাবে দোয়ার আয়োজন ছিল, এবং সারাদেশে মিলাদ ও দোয়ার আয়োজন করে ভক্তরা তাদের প্রিয় নায়ককে স্মরণ করেছেন।"

১৯৮৪ সালে এফডিসির নতুন মুখের সন্ধান কার্যক্রমের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে পা রাখেন মান্না। নায়করাজ রাজ্জাক তাকে প্রথম চলচ্চিত্রে কাজ করার সুযোগ দেন। মান্নার প্রথম সিনেমা ছিল 'তওবা', তবে তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল 'পাগলী'।

ক্যারিয়ারে তিনশোর বেশি সিনেমায় অভিনয় করেছেন মান্না, এবং তার জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে শেষ খেলা, লুটতরাজ, বীর সৈনিক, দুই বধূ এক স্বামী, স্বামী স্ত্রীর যুদ্ধ, আম্মাজান, কাবুলিওয়ালা ইত্যাদি।

২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে পৃথিবী থেকে চিরতরে চলে যান এই কিংবদন্তি অভিনেতা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ

সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ