ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

তুলা ও সাবান-পানি দিয়ে তুষার বানিয়ে পর্যটক আকর্ষণের চেষ্টা!

  • আপলোড সময় : ১৯-০২-২০২৫ ১১:৩৮:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০২-২০২৫ ১১:৩৮:৩৩ পূর্বাহ্ন
তুলা ও সাবান-পানি দিয়ে তুষার বানিয়ে পর্যটক আকর্ষণের চেষ্টা!
তুষারে ঢাকা নয়নাভিরাম সৌন্দর্যের জন্য পরিচিত চীনের সিচুয়ান প্রদেশের চেংডু স্নো ভিলেজ সম্প্রতি প্রতারণার অভিযোগের মুখে পড়েছে। পর্যটকদের আকৃষ্ট করতে গ্রাম কর্তৃপক্ষ কৃত্রিমভাবে তুষারের পরিবেশ তৈরি করেছিল, যা পরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, জানুয়ারির শেষ দিকে লুনার নববর্ষের ছুটির সময় উষ্ণ আবহাওয়ার কারণে স্বাভাবিক তুষারপাত কম হওয়ায় গ্রাম কর্তৃপক্ষ তুলা ও সাবান-পানি দিয়ে নকল তুষার তৈরি করে। তবে এ কৌশল প্রত্যাশিত সৌন্দর্য আনতে ব্যর্থ হয় এবং পর্যটকরা হতাশ হয়ে ফিরে যান।

এই ভুয়া তুষারের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে ব্যাপক সমালোচনা শুরু হয়। উইচ্যাটের এক ব্যবহারকারী লিখেছেন, "দূর থেকে ঘরবাড়ি ও গাছপালা ঘন তুষারে ঢাকা মনে হলেও কাছে গেলেই বোঝা যায়, এগুলো মূলত তুলা!" এক ভিডিওতে এক পর্যটক বলেন, "আমি প্রতারিত বোধ করছি।" আরেকজন মন্তব্য করেন, "তুষারবিহীন তুষার গ্রাম! পর্যটকদের সঙ্গে এমন প্রতারণা মেনে নেওয়া যায় না।"

বিরূপ প্রতিক্রিয়ার পর চেংডু স্নো ভিলেজ কর্তৃপক্ষ দুঃখপ্রকাশ করেছে এবং নকল তুষার সরিয়ে নিয়েছে। পাশাপাশি, পর্যটকদের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়ে গ্রামটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা