ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২ ব্রিটিশ নাগরিক আটক

  • আপলোড সময় : ১৯-০২-২০২৫ ০১:১৫:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০২-২০২৫ ০১:১৫:০৪ অপরাহ্ন
ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২ ব্রিটিশ নাগরিক আটক
গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই ব্রিটিশ নাগরিককে আটক করেছে ইরান। দেশটির বিচার বিভাগ সম্পর্কিত বার্তা সংস্থা মিজানের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

আটককৃতদের নাম ক্রেইগ ফোরম্যান ও লিন্ডসে ফোরম্যান। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী। ইরান দাবি করছে, গবেষণা ও অনুসন্ধানের নামে তারা পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন সংগঠনকে সহায়তা করছিলেন।

এক সপ্তাহ ধরে তাদের গ্রেফতারের গুঞ্জন চলছিল। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, গত জানুয়ারিতেই দেশটির কেরমান শহর থেকে তাদের আটক করা হয়। তবে মঙ্গলবার ইরান আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করে।

তদন্ত সংশ্লিষ্টদের দাবি, তারা ইরানের বিভিন্ন অঞ্চল থেকে তথ্য সংগ্রহ করছিলেন, যা রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। এ বিষয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছে ইরানের বিচার বিভাগ।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল