ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

পটুয়াখালীতে যাত্রীবাহী বাসে অভিযান, প্রায় ১৪ মন জাটকা জব্দ

  • আপলোড সময় : ১৯-০২-২০২৫ ০১:২১:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০২-২০২৫ ০১:২১:৩৭ অপরাহ্ন
পটুয়াখালীতে যাত্রীবাহী বাসে অভিযান, প্রায় ১৪ মন জাটকা জব্দ
পটুয়াখালীর বাউফল উপজেলায় ঢাকাগামী তিনটি বাসে অভিযান চালিয়ে প্রায় ১৪ মন জাটকা ইলিশ জব্দ করেছে প্রশাসন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে পৌর শহরের টিএনটি অফিসের সামনে এ অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম।

অভিযানকালে মুন পরিবহন, অন্তরা পরিবহন ও ডলফিন পরিবহন থেকে জাটকাগুলো জব্দ করা হয়। তবে বাস কোম্পানিগুলোকে কোনো শাস্তি বা জরিমানা করা হয়নি।

যাত্রীরা জানান, গলাচিপা, দশমিনা ও বাউফল থেকে প্রতিদিন বিপুল পরিমাণ মাছ ঢাকায় পাঠানো হয়। বাসের মধ্যে মাছের গন্ধে তারা ভোগান্তিতে পড়েন। এর আগেও মাছ পরিবহনের দায়ে বাস কোম্পানিগুলোকে সতর্ক ও জরিমানা করা হলেও অবৈধভাবে জাটকা পরিবহন অব্যাহত রয়েছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, গলাচিপা থেকে ঢাকাগামী চারটি বাসে ৫-৬ ইঞ্চি আকারের জাটকা নেওয়া হচ্ছে—এমন তথ্য পেয়ে অভিযান চালানো হয়। তিনটি বাস থেকে ১৪ ড্রাম ভর্তি আনুমানিক ১৪ মন জাটকা জব্দ করা হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে