ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

উত্তরায় দম্পতির ওপর হামলার ঘটনায় পুরো চক্র শনাক্ত, গ্রেফতার

  • আপলোড সময় : ১৯-০২-২০২৫ ০১:২৮:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০২-২০২৫ ০১:২৮:৩৮ অপরাহ্ন
উত্তরায় দম্পতির ওপর হামলার ঘটনায় পুরো চক্র শনাক্ত, গ্রেফতার
রাজধানীর উত্তরায় দম্পতির ওপর হামলার ঘটনায় জড়িত পুরো চক্রকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় কিশোর গ্যাংয়ের সদস্যরা মেহেবুল হাসান ও তার স্ত্রী নাসরিন আক্তার ইপ্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে শনাক্ত ও গ্রেফতার করা হয়েছে।

ডিএমপি জানায়, সোমবার রাতেই মো. মোবারক হোসেন ও রবি রায় নামে দুজনকে গ্রেফতার করা হয়। পরদিন মঙ্গলবার ওই দম্পতিকে কোপানোর ঘটনায় সরাসরি জড়িত আলফাজ নামে আরেক যুবককে আটক করা হয়। তারা সবাই মাদকাসক্ত এবং ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল।

উল্লেখ্য, সোমবার রাত সাড়ে ৯টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে এক বেপরোয়া বাইক আরোহী রিকশাকে ধাক্কা দেয়। পাশেই আরেকটি মোটরসাইকেলে থাকা মেহেবুল ও নাসরিন দম্পতি প্রতিবাদ করলে তাদের হুমকি দেওয়া হয়। পরে আরও কয়েকজনকে ডেকে এনে ওই দম্পতির ওপর হামলা চালানো হয়।

আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিয়ে শঙ্কামুক্ত রয়েছেন মেহেবুল ও নাসরিন। এ ঘটনায় নাসরিন আক্তার ইপ্তি সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছেন।

কমেন্ট বক্স
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু