ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

দাবি না মানায় কুয়েট একাডেমিক ভবনে তালা

  • আপলোড সময় : ১৯-০২-২০২৫ ০৩:৫১:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০২-২০২৫ ০৩:৫১:০৭ অপরাহ্ন
দাবি না মানায় কুয়েট একাডেমিক ভবনে তালা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ৬ দফা দাবি না মানায় একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন তারা।

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীদের দেওয়া আল্টিমেটামের সময়সীমা পেরিয়ে গেলে তারা এসব ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা লাগিয়ে দেন।

শিক্ষার্থীদের দাবি, মঙ্গলবার রাতে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তারা ক্যাম্পাসে ছাত্ররাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করা, শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তি এবং উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্রকল্যাণ পরিচালকের পদত্যাগসহ ৬ দফা দাবি তুলে ধরেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রশাসন দাবি না মানায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ বর্তমানে কুয়েটের মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। তবে শিক্ষার্থীরা সেখানে তাকে অবরুদ্ধ করে রেখেছেন এবং তার পদত্যাগের দাবিতে মেডিকেল সেন্টারের সামনে অবস্থান নিয়েছেন।

এর আগে, শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের দাবির বিষয়ে আশ্বাস দেওয়া হলেও তারা তা প্রত্যাখ্যান করেন।

প্রসঙ্গত, শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও সেটি ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে। তাদের দাবি, ছাত্রদলের অনুসারীরা এই হামলায় জড়িত। তবে ছাত্রদল এই অভিযোগ প্রত্যাখ্যান করে উল্টো দাবি করেছে, তাদের নেতাকর্মীদের ওপর শিবির ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্যরা হামলা চালিয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে