ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

মধ্যেপ্রাচ্যে নতুন করে সেনা ও অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : ০২-১১-২০২৪ ১১:৪৮:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৪ ১১:৪৮:৩১ পূর্বাহ্ন
মধ্যেপ্রাচ্যে নতুন করে সেনা ও অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে নতুন করে সেনা ও ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানকে সতর্ক করতে যুক্তরাষ্ট্র এমন কিছু অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে, যার মধ্যে রয়েছে দূরপাল্লার বি-৫২ বোমারু বিমান এবং প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসকারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। 

শুক্রবার পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার সতর্কবার্তায় জানান, যুক্তরাষ্ট্র তাদের জনগণ ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে, যদি ইরান বা তার সহযোগী কোনো পক্ষ মার্কিন কর্মী বা স্বার্থকে লক্ষ্য করে হামলা চালায়।

সম্প্রতি ইসরাইল ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, যেখানে ইসরাইলের সামরিক হামলার প্রতিক্রিয়ায় ইরানও সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার পরিকল্পনা করছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। 

সূত্র অনুযায়ী, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্প্রতি ইসরাইলের ওপর হামলার প্রস্তুতির নির্দেশ দিয়েছেন। 

পর্যবেক্ষকরা সতর্ক করেছেন যে এই অঞ্চলে প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলোর মধ্যে উত্তেজনা বাড়তে থাকলে তা আরও সামরিক সংঘাতে রূপ নিতে পারে, যা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করতে পারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা