ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

নির্বাচনের বিষয়ে সরকারের আন্তরিকতা নিয়ে মির্জা ফখরুলের সন্দেহ প্রকাশ

  • আপলোড সময় : ১৯-০২-২০২৫ ০৪:০৫:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০২-২০২৫ ০৪:০৫:১০ অপরাহ্ন
নির্বাচনের বিষয়ে সরকারের আন্তরিকতা নিয়ে মির্জা ফখরুলের সন্দেহ প্রকাশ
নির্বাচনের ব্যাপারে সরকারের আন্তরিকতা নিয়ে মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারে থেকে দল গঠন করলে বিএনপি তা কোনোভাবেই মেনে নেবে না।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ফার্মগেটে সদস্য নবায়ন ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার নিজেদের স্বার্থে স্বৈরাচারীদের সুযোগ করে দিচ্ছে, যা অত্যন্ত বিপজ্জনক। তবে, নতুন রাজনৈতিক দল গঠিত হলে বিএনপি সেটিকে স্বাগত জানাবে বলে জানান তিনি।

সরকারের দল গোছানোর বিভিন্ন কৌশলের সমালোচনা করে তিনি বলেন, "জনগণ এসব ষড়যন্ত্র মেনে নেবে না।" একই সঙ্গে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি।

এছাড়া, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার উদ্যোগের বিরোধিতা করে উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্যের কঠোর সমালোচনা করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, "এই সিদ্ধান্ত জনগণ গ্রহণ করবে না।"

কমেন্ট বক্স
পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?

পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?