ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের রফতানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর সরকারি বেতন দিতে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার মিঠাপুকুরে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩, আহত ১৮ বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন

নেত্রকোনায় হঠাৎ চলন্ত ট্রেনে আগুন

  • আপলোড সময় : ১৯-০২-২০২৫ ০৪:১৪:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০২-২০২৫ ০৪:১৪:২০ অপরাহ্ন
নেত্রকোনায় হঠাৎ চলন্ত ট্রেনে আগুন
ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনার পূর্বধলার জারিয়াগামী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাময়িকভাবে রুটটিতে রেল চলাচল বন্ধ রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

প্রত্যক্ষদর্শী ও পূর্বধলার উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা কবির জানান, বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ট্রেনটি পূর্বধলার জারিয়া আনসার ক্যাম্পের কাছাকাছি পৌঁছালে ইঞ্জিনের নিচে হঠাৎ আগুন ধরে যায়।

তৎক্ষণাৎ ট্রেন থামিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন ট্রেনের চালক ও সংশ্লিষ্টরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে ট্রেন থেকে নেমে পড়েন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ময়মনসিংহ থেকে বিকল্প ইঞ্জিন পাঠানো হয়েছে। সেটি এসে পৌঁছানোর পর ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশে রওনা দেবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশের রফতানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের রফতানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী