ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানের ২ ডিসি প্রত্যাহার রাজধানীতে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ নজিরবিহীন জ্বালানি সংকট ডেকে আনতে পারে বিশ্বমন্দা মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসের অভিযোগ গঠনের শুনানি আজ দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই

‘চাচা, হেনা কোথায়?’—টাঙ্গাইলে মিলল বাপ্পার হেনা!

  • আপলোড সময় : ১৯-০২-২০২৫ ০৪:৪৫:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০২-২০২৫ ০৪:৪৫:০৮ অপরাহ্ন
‘চাচা, হেনা কোথায়?’—টাঙ্গাইলে মিলল বাপ্পার হেনা!


"চাচা, হেনা কোথায়?"—এই সংলাপটি এখন সোশ্যাল মিডিয়ায় সয়লাব! বাপ্পারাজ আর শাবনাজের অভিনীত ‘প্রেমের সমাধি’ সিনেমার এই সংলাপটি এখন আবার ভাইরাল হয়ে গেছে।

সিনেমাটির দৃশ্যে দেখা যায়, বকুল চরিত্রে বাপ্পারাজ অনেকদিন পর বাড়ি ফিরে হেনার চরিত্রে শাবনাজ সাজানো বাড়ি দেখে চমকে যান। তারপর তিনি হেনার বাবাকে জিজ্ঞেস করেন, "চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়?" তখন চাচা বলেন, "হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে।" এর পরেই বকুল আবেগঘন হয়ে বলেন, "না না, হেনার বিয়ে হতে পারে না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না!" এরপর পর্দায় বাজতে থাকে সেই জনপ্রিয় গান "প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়!"

এখন, এই ভাইরাল ভিডিও নিয়ে নতুন করে ফানি ভিডিও বানিয়েছেন অভিনেত্রী শাবনাজের স্বামী চিত্রনায়ক নাঈম। ভিডিওতে দেখা যায়, বাপ্পারাজ নাঈমকে জিজ্ঞেস করছেন, "নাঈম ভাই, হেনা কোথায়?" এরপর নাঈম মজা করে বলেন, "বাপ্পা, তুমি অনেক দেরি করে ফেলেছো, হেনার সাথে আমার বিয়ে হয়ে গেছে!" আর এই ভিডিও দেখে নেটিজেনরা যে হাসির ফুলঝুরি শুরু করেছে, সেটা তো বলার নয়!

২৯ বছর আগের এই সিনেমার পরিচালক ছিলেন ইফতেখার জাহান এবং চিত্রনাট্যকার ছিলেন দেলোয়ার জাহান ঝন্টু।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার

চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার