ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

উত্তরায় হামলার শিকার দুজন স্বামী-স্ত্রী নন

  • আপলোড সময় : ১৯-০২-২০২৫ ০৫:১৪:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০২-২০২৫ ০৫:১৪:১১ অপরাহ্ন
উত্তরায় হামলার শিকার দুজন স্বামী-স্ত্রী নন
রাজধানীর উত্তরায় হামলার শিকার পুরুষ মেহবুল হাসান ও তার সঙ্গে থাকা নারী নাসরিন আক্তার ইপ্তিকে প্রথমে দম্পতি মনে করা হলেও তারা আসলে স্বামী-স্ত্রী নন। মেহবুল হাসানের স্ত্রী শম্পা বেগম দাবি করেছেন, তারা দুজন সহকর্মী।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) মিডিয়া লাইভে এসে শম্পা এই দাবি করেন। তিনি জানান, ২০১৬ সালে মেহবুলের সঙ্গে তার বিয়ে হয় এবং তাদের দুই সন্তান রয়েছে। মেয়ে দুটি যথাক্রমে ৫ এবং ৪ বছর বয়সী। এ সময় শম্পা তার সন্তানদেরও লাইভে নিয়ে আসেন এবং অভিযোগ করেন যে, মেহবুলের নাসরিন আক্তার ইপ্তির সঙ্গে পরকীয়ার সম্পর্ক রয়েছে।

তবে শম্পা তাদের বিয়ে নিয়ে কিছু নিশ্চিত করতে পারেননি। মিডিয়ার সামনে নিজের পরিচয় প্রকাশ করার কারণে তাকে হুমকি দেওয়ারও অভিযোগ করেন শম্পা।

তিনি জানান, মেহবুল হাসান ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করেন এবং ১৭ ফেব্রুয়ারি সকালে বাসা থেকে বের হওয়ার পর তার সঙ্গে যোগাযোগ করেননি। সোশ্যাল মিডিয়াতে ঘটনাটি দেখে তিনি হামলার খবর পান।

শম্পা আরও বলেন, তিনি জানেন না কেন স্বামী উত্তরায় গিয়েছিলেন এবং হামলার বিষয়ে কিছুই জানেন না। লাইভ চলাকালে মেহবুল হাসান তাকে মোবাইলে কল দিয়ে বলেন, "তুই মিডিয়াতে থাক। মিডিয়াতে তুই বউ হয়ে আয়।" এই সময় শম্পার শাশুড়িও ফোনে কথা বলেন।

এদিকে, ১৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে মেহবুল হাসান ও নাসরিন আক্তার ইপ্তি কিশোর গ্যাংয়ের হামলার শিকার হন। এই ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ।

আজ ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান এ তথ্য জানান। ঘটনাটি দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। ঘটনাস্থলে বিক্ষুব্ধ জনতা ওই নারীর প্রশংসা করেন এবং তাদের আটক করে পুলিশে দেয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা