ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের রফতানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর সরকারি বেতন দিতে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার মিঠাপুকুরে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩, আহত ১৮ বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন

উত্তরার বাড়িতে তুরিন আফরোজের মা ও ভাই থাকতে পারবেন : হাইকোর্ট

  • আপলোড সময় : ১৯-০২-২০২৫ ০৫:৫৪:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০২-২০২৫ ০৫:৫৪:৫৫ অপরাহ্ন
উত্তরার বাড়িতে তুরিন আফরোজের মা ও ভাই থাকতে পারবেন : হাইকোর্ট
রাজধানীর উত্তরায় পাঁচতলা বাড়ি নিয়ে আইসিটি সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের মা শামসুন্নাহার বেগম এবং তার ভাই শিশির আহমেদ শাহনেওয়াজের বসবাসের ক্ষেত্রে হাইকোর্টের নতুন রায়ে আইনগত বাধা আর নেই। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিচারিক আদালতের স্থিতাবস্থার আদেশ বাতিল করে হাইকোর্ট এ রায় দেয়, যার ফলে এখন তারা ওই বাড়িতে বসবাস করতে পারবেন।

হাইকোর্টের বিচারপতি মো. সেলিমের একক বেঞ্চ রুল যথাযথ ঘোষণা করে রায়টি দেন। আইনজীবীরা জানান, এ রায়ের পর তুরিন আফরোজের মা ও ভাই শামসুন্নাহার বেগম ও শাহনেওয়াজের বাড়িতে বসবাসের ক্ষেত্রে আর কোনো আইনি প্রতিবন্ধকতা নেই।

এদিকে, ২০০২ সাল থেকে শামসুন্নাহার বেগম ও তার ছেলে শাহনেওয়াজ ওই বাড়িতে বসবাস করছিলেন। ২০১৭ সালে তুরিন আফরোজ তাদের বাড়ি থেকে বের করে দেন এবং তার পক্ষে বাড়ির মালিকানা দাবি করে মামলা দায়ের করা হয়। পরে ২০১8 সালের ১১ অক্টোবর ঢাকা জেলা আদালত ওই বাড়ি নিয়ে স্থিতাবস্থা আদেশ দেয়। ২০২৩ সালের জানুয়ারিতে জেলা জজ আদালত ওই আদেশ বহাল রাখলে, ২০২৩ সালের মার্চে শাহনেওয়াজ হাইকোর্টে রিভিশন দায়ের করেন।

আজকের রায়ে, হাইকোর্ট বিচারিক আদালতের আদেশ বাতিল করে, এই বিষয়ে আরও মামলা চলতে থাকবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশের রফতানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের রফতানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী