ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের রফতানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর সরকারি বেতন দিতে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার মিঠাপুকুরে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩, আহত ১৮ বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন

জামায়াত নেতা আজহারের রিভিউ আবেদন বৃহস্পতিবারের কার্যতালিকায়

  • আপলোড সময় : ১৯-০২-২০২৫ ০৬:০১:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০২-২০২৫ ০৬:০১:৩২ অপরাহ্ন
জামায়াত নেতা আজহারের রিভিউ আবেদন বৃহস্পতিবারের কার্যতালিকায়
মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন আগামী বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) শুনানির জন্য কার্যতালিকায় আসবে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে বেঞ্চ এ বিষয়ে শুনানি করবেন।

আজহারের পক্ষে শুনানি করবেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক এবং তাকে সহায়তা করবেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, এবং ব্যারিস্টার নাজিব মোমেন।

গত ২৩ জানুয়ারি, আদালত জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ডের রিভিউ আবেদনের শুনানি ২০ ফেব্রুয়ারি নির্ধারণ করেন। ২০১৯ সালের ২৩ অক্টোবর আপিল বিভাগের রায়ে আজহারের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। এর আগে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রদান করে।

আজহারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন গণহত্যা, অপহরণ, ধর্ষণ, নির্যাতন, এবং অগ্নিসংযোগের অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছিল। জামায়াত নেতারা এই রায়ের বিরুদ্ধে প্রহসনের অভিযোগ তুলেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশের রফতানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের রফতানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী