ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

উচ্চশিক্ষায় বাজেট বরাদ্দ ৪ শতাংশ করার দাবি ইউজিসির

  • আপলোড সময় : ১৯-০২-২০২৫ ০৬:২৯:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০২-২০২৫ ০৬:২৯:০৮ অপরাহ্ন
উচ্চশিক্ষায় বাজেট বরাদ্দ ৪ শতাংশ করার দাবি ইউজিসির
আগামী অর্থবছরের জাতীয় বাজেটে উচ্চশিক্ষা খাতে কমপক্ষে ৪ শতাংশ বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান। তিনি বলেন, সরকারের উচিত শিক্ষা, কৃষি, ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া, যাতে গবেষণা খাতে বাজেট বাড়ানোর সুযোগ তৈরি হয়।

গত ১৯ ফেব্রুয়ারি, সামাজিক বিজ্ঞান উপশাখায় গবেষণা প্রকল্প প্রস্তাব মূল্যায়ন কর্মশালায় তিনি এসব কথা বলেন। বর্তমানে এই খাতে জাতীয় বাজেটের ১ শতাংশের কম বরাদ্দ দেওয়া হয়। প্রফেসর তানজীমউদ্দিন খান শিক্ষার গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি, প্রকৃত গবেষকদের মূল্যায়ন এবং একাডেমিক যোগ্যতাকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন।

এছাড়া, কর্মশালায় গবেষণার মানোন্নয়ন, ইথিক্যাল রিভিউ, ডেটাবেজ তৈরি, এবং গবেষণায় বরাদ্দ বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। অনুষ্ঠানে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গীতি আরা নাসরীন, প্রফেসর ড. নাসরিন সুলতানা, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মুহাম্মদ ফরিদুল আলম সহ অন্যান্য বিশিষ্ট শিক্ষাবিদরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা