ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১১৩৭ জনকে নিয়োগের নির্দেশ

  • আপলোড সময় : ২০-০২-২০২৫ ১২:৩৭:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০২-২০২৫ ১২:৩৭:৩২ অপরাহ্ন
২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১১৩৭ জনকে নিয়োগের নির্দেশ
২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১১৩৭ জনকে নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চ এ রায় দেন।

এর আগে, বুধবার (১৯ ফেব্রুয়ারি) রায়ের জন্য দিন ধার্য করেছিলেন আদালত। দীর্ঘ ১৭ বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে স্বস্তি পেলেন চাকরিবঞ্চিতরা।

আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।

২০০৭ সালে ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ১১৩৭ জন প্রার্থী। তবে ওয়ান-ইলেভেনের সময় তাদের নিয়োগ চূড়ান্ত না করে দ্বিতীয়বার ভাইভায় ডাকা হয়। শুরু হয় আইনি লড়াই।

২০১০ সালের ১১ জুলাই আপিল বিভাগ এক রায়ে প্রথম মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন। পরবর্তীতে ১১৩৭ জন চাকরিপ্রত্যাশী পুনর্বিবেচনার আবেদন করেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর মামলাটি আবারও আদালতের নজরে আসে। দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ রায়ে নির্দেশ দেন, ১১৩৭ জনের সবাইকে পুনরায় নিয়োগ দিতে হবে।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম