ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ভারতের সামনে আজ আত্মবিশ্বাসী বাংলাদেশ

  • আপলোড সময় : ২০-০২-২০২৫ ০১:০৪:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০২-২০২৫ ০১:০৪:৩৭ অপরাহ্ন
ভারতের সামনে আজ আত্মবিশ্বাসী বাংলাদেশ
প্রতিপক্ষ নিয়ে চিন্তা নয়, নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে মনোযোগ টাইগারদের। কোনো একক ক্রিকেটার নয়, ভারতের পুরো দলকে নিয়েই কৌশল সাজাচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়।

ম্যাচের আগের দিন অনুশীলনে দেখা দিল বৈষম্য। বাংলাদেশের জন্য বরাদ্দ ছিল আইসিসি একাডেমি মাঠ, আর ভারত অনুশীলন করেছে ম্যাচ ভেন্যুতে। টাইগাররা উইকেট দেখার সুযোগও পায়নি, সেখানে ভারতের জন্য মূল মাঠের তিনটি উইকেট উন্মুক্ত করে দেওয়া হয়। আইসিসি ইভেন্টে ভারতের জন্য এমন বিশেষ সুবিধা নতুন কিছু নয়।

প্রতিপক্ষ ভারত হলেও একাদশে কোনো পরীক্ষা-নিরীক্ষা করতে চায় না বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচ না খেললেও মাহমুদউল্লাহ থাকছেন একাদশে। ভারতের স্পিন নির্ভর বোলিং আক্রমণের বিপরীতে তিন পেসার নিয়েই মাঠে নামছে টাইগাররা।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমাদের দল ব্যালান্সড। আমরা বিশ্বাস করি, এই টুর্নামেন্টে যেকোনো দলকে হারাতে পারি। প্রতিপক্ষ নিয়ে ভাবছি না, আমরা যদি আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, তাহলে জয় সম্ভব।’

ওয়ানডেতে প্রথম মুখোমুখি হয়েছিল ১৯৮৮ সালে। এরপর ৪১ ম্যাচে ভারতের জয় ৩২টি, বাংলাদেশের ৮টি। তবে শেষ পাঁচ ম্যাচে তিনবার ভারতকে হারিয়েছে বাংলাদেশ।

সর্বশেষ দেখায় ২০২৩ বিশ্বকাপে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ, তবে তার আগে ২০২৩ এশিয়া কাপে ভারতকে হারিয়েছিল টাইগাররা। ২০২২ সালে ভারতকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছিল বাংলাদেশ।

ভারতের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ থাকলেও আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। নিজেদের পরিকল্পনা মাঠে ঠিকঠাকভাবে বাস্তবায়ন করতে পারলে চমক দেখানো সম্ভব টাইগারদের।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা