ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের ধাক্কায় স্বামী নিহত, আহত স্ত্রী

  • আপলোড সময় : ২০-০২-২০২৫ ০২:২৪:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০২-২০২৫ ০২:২৪:৫৫ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের ধাক্কায় স্বামী নিহত, আহত স্ত্রী
ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আব্দুল লতিফ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার নারগুন এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সদরের দানারহাট এলাকা থেকে স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে শহরের দিকে যাচ্ছিলেন আব্দুল লতিফ। পথে ঢলোডাঙ্গী মাদ্রাসা এলাকায় উল্টো দিক থেকে আসা একটি ট্রাক্টর ওভারটেক করতে গিয়ে তাদের ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হন তারা।

পরে স্থানীয়রা দ্রুত দুজনকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল লতিফকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী ফাতেমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান জানান, "দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছি। ট্রাক্টরটি আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

স্থানীয়দের অভিযোগ, সড়কে অবৈধভাবে চলাচলকারী এসব ট্রাক্টরের বেপরোয়া গতিই এ ধরনের দুর্ঘটনার মূল কারণ। প্রশাসনের কঠোর নজরদারি না থাকায় প্রায়ই এমন ঘটনা ঘটছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা