ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘গঠনমূলক সম্পর্ক’ চান জেলেনস্কি

  • আপলোড সময় : ২০-০২-২০২৫ ০৩:০৩:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০২-২০২৫ ০৩:০৩:২৮ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘গঠনমূলক সম্পর্ক’ চান জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটি ‘গঠনমূলক’ দৃষ্টিভঙ্গির ওপর জোর দিয়েছেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

জেলেনস্কি জানান, ‘আমরা নিজেদের পায়ে শক্তভাবে দাঁড়িয়ে আছি। ইউক্রেনীয়দের ঐক্য ও সাহসের মাধ্যমে ইউরোপের মধ্যে ঐক্য আরও দৃঢ় করতে চাই। এছাড়া যুক্তরাষ্ট্রের সাথে একটি বাস্তববাদী সম্পর্কের ওপর আমরা নির্ভর করতে চাই।’

তিনি আরও বলেন, বৃহস্পতিবার তিনি রাশিয়া ও ইউক্রেনের জন্য নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কিথ কেলগের সাথে সাক্ষাৎ করবেন। এই বৈঠকটি যুক্তরাষ্ট্রের সাথে সামগ্রিক সহযোগিতা এবং গঠনমূলক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় জেলেনস্কি বলেন, ‘যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সঙ্গে একত্রে কাজ করলে শান্তি আসবে। এটি আমাদের লক্ষ্য। সাফল্য আমাদের একত্রিত করে এবং ঐক্যই আমাদের সবচেয়ে শক্তিশালী রক্ষাকর্তা।’

এদিকে, জেলেনস্কির এসব মন্তব্যের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ‘স্বৈরশাসক’ বলে আক্রমণ করেছেন। ট্রাম্প অভিযোগ করেছেন, ২০২২ সালে রাশিয়ার আক্রমণের জন্য ইউক্রেন দায়ী, কারণ তারা তখন একটি চুক্তি করতে পারত, যুদ্ধ না শুরু করে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম