ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬ , ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা পল্লি চিকিৎসক হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিল নয়, পর্যালোচনার পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শিশুকে হত্যা, গ্রেপ্তার চাচা আরও দুই মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুর টেস্টে ৭৫ ওভারে পাকিস্তানের টার্গেট ২৬৮ রান জুলাই থেকে ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর কোডে লেনদেন বাধ্যতামূলক: গভর্নর ১০০ টাকার বেশি ময়লার বিল নিলেই লাইসেন্স বাতিল বিনামূল্যে বিদ্যুৎ, নারী নিরাপত্তা বাহিনীসহ একগুচ্ছ ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয় ঢাবিতে ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত মিরপুর টেস্টে শেষ দিনের শুরুতেই ফিরলেন মুশফিক ইরানের সাথে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে: ট্রাম্প নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটির পরিকল্পনা বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিলেন ছেলে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়, সতর্ক বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার সড়কে স্বয়ংক্রিয় মামলার দিকে যাচ্ছে ডিএমপি

ছাত্ররাজনীতিকে ‘লাল কার্ড’ দেখালেন কুয়েট শিক্ষার্থীরা

  • আপলোড সময় : ২০-০২-২০২৫ ০৩:২১:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০২-২০২৫ ০৩:২১:১১ অপরাহ্ন
ছাত্ররাজনীতিকে ‘লাল কার্ড’ দেখালেন কুয়েট শিক্ষার্থীরা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভিসি, রাজনীতি এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেছেন। বেলা ১১টা থেকে তারা কুয়েটের দুর্বার বাংলা প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করেন। এছাড়া তারা ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান।

এসময় শিক্ষার্থীরা কুয়েটের সাইনবোর্ড, দেয়ালসহ অন্যান্য স্থানে লাল রঙে ‘রক্তাক্ত কুয়েট’ সহ বিভিন্ন লেখা লিখে গ্রাফিতি আঁকেন। তারা ‘শিক্ষা-সন্ত্রাস একসঙ্গে চলে না’, ‘আমার ভাইকে মারল কেন, প্রশাসন জবাব চাই’, ‘সন্ত্রাসীদের ঠিকানা, শিক্ষার্থীর রক্ত ঝরে প্রশাসন তামাশা করে’ ইত্যাদি স্লোগান দেন। শিক্ষার্থীরা কুয়েটের দুর্বার বাংলায় স্থাপিত ভাস্কর্যের চোখে কালো কাপড় দিয়ে মুছে দেন।

শিক্ষার্থীরা বলেন, কুয়েট একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান, এখানে রাজনৈতিক কর্মকাণ্ডের কোনো স্থান নেই। ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রমৈত্রীসহ সব ছাত্র সংগঠনের বিরুদ্ধে লাল কার্ড দেখানোর ঘোষণা দেন তারা।

এদিকে, গত কয়েকদিন ধরে কুয়েট শিক্ষার্থীদের মধ্যে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে উত্তেজনা ছিল। সোমবার ক্যাম্পাসে লিফলেট বিতরণের পর মঙ্গলবার সকালে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে শিক্ষার্থীরা মিছিল বের করেন এবং উপাচার্যের কার্যালয় ঘেরাও করেন। এতে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে বাগবিতণ্ডা হয় এবং সংঘর্ষে প্রায় অর্ধশত শিক্ষার্থী আহত হন।

সংঘর্ষের পর শিক্ষার্থীরা উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্রবিষয়ক পরিচালক পদত্যাগের দাবি জানিয়ে প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন। কুয়েটের একাডেমিক কার্যক্রম আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা

শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা