ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

একুশে পদক গ্রহণ করলেন সাফজয়ী সাবিনারা

  • আপলোড সময় : ২০-০২-২০২৫ ০৪:০১:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০২-২০২৫ ০৪:০১:২৫ অপরাহ্ন
একুশে পদক গ্রহণ করলেন সাফজয়ী সাবিনারা
বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক স্বীকৃতি একুশে পদক এবার ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ২০২৪ সালের সাফ চ্যাম্পিয়ন নারী দল এই পুরস্কার গ্রহণ করেছে। এটি প্রথমবারের মতো কোনো দল একুশে পদক পেল।

খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাসহ বাংলাদেশের সাফ কন্টিনজেন্ট ছিল ৩২ জনের। এই পুরস্কারটি দলটির পক্ষ থেকে গ্রহণ করেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, এবং তার সঙ্গে ছিলেন সহ-অধিনায়ক মারিয়া মান্দা।

একুশে পদক পাওয়ার পর সাবিনা খাতুন তার অনুভূতি প্রকাশ করে বলেন, “বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের পদকে মনোনয়ন দেওয়ার জন্য। সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন স্যার, নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ ম্যাডাম, বর্তমান সভাপতি তাবিথ আউয়াল স্যারকেও ধন্যবাদ জানাতে চাই।”

শহীদদের স্মরণ করে তিনি আরও বলেন, “আজ আমরা এই পদক পেয়ে বীর শহীদদের স্মরণ করছি। এটি ক্রীড়াঙ্গনের জন্য মর্যাদা এবং নারী অঙ্গনের জন্য অনন্য উচ্চতা।”

এছাড়াও, সাবিনা খাতুন সবার কাছে আরও সহায়তা ও দোয়া প্রত্যাশা করে বলেন, “এই পদক আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আপনারা আমাদের দোয়া করবেন। সব সময় সাহস জুগিয়ে এসেছেন।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে