ঢাকা , শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ বর্তমানে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড বৃষ্টির সঙ্গে পড়ল ১ মণ ওজনের শিলাখণ্ড রাহুলের মৃত্যু হলেও যেভাবে বেঁচে ফিরলেন অভিনেত্রী শ্বেতা জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দেশজুড়ে বৃষ্টির আভাস, হতে পারে শিলাবৃষ্টিও দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, শ্রদ্ধা নিবেদন মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে পা পিছলে পড়ে আহত ইসহাক দার শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হতে পারে অনলাইন ক্লাস চাচিকে নিয়ে উধাও ভাতিজা সংসদে বিল আকারে উঠছে না গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী জিরো ওয়েটিং টাইমে’ ফিরেছে চট্টগ্রাম বন্দর, আন্তর্জাতিক বাণিজ্যে গতি যুদ্ধবাজদের প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করেন না: পোপ লিও ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়াল যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনার টেবিলে বসাবে পাকিস্তান: শেহবাজ শরীফ নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা পানিতে ডুবে টালিউড অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু

বিয়ের বাজার করে বাড়ি ফেরার পথে বরসহ দুজন নিহত

  • আপলোড সময় : ২০-০২-২০২৫ ০৪:০৪:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০২-২০২৫ ০৪:০৪:৩৪ অপরাহ্ন
বিয়ের বাজার করে বাড়ি ফেরার পথে বরসহ দুজন নিহত
বিয়ের বাজার শেষ করে বাড়ি ফেরার পথে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নূরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার ব্রাহ্মণডুরা এলাকার ছাবেদ আলীর ছেলে শাহ আলম ও একই গ্রামের বেনু মিয়ার ছেলে তানভীর সোহেব, যাঁরা চাচাতো ভাই। উল্লেখ্য, শাহ আলমের বিয়ের দিন শুক্রবার ধার্য ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহ আলম এবং তানভীর সোহেব বুধবার শায়েস্তাগঞ্জ শহরে বিয়ের বাজার করতে গিয়েছিলেন। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে তাদের মোটরসাইকেলকে চাপা দেয় অজ্ঞাত একটি গাড়ি। এতে ঘটনাস্থলেই নিহত হন তানভীর সোহেব। পরবর্তীতে শাহ আলমকে সিলেট হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, দুর্ঘটনার পর আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অজ্ঞাত গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে।

কমেন্ট বক্স
হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা

হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা