ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

পশ্চিম তীরে শরণার্থীশিবিরে ৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

  • আপলোড সময় : ২০-০২-২০২৫ ০৪:৫৩:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০২-২০২৫ ০৪:৫৩:০৬ অপরাহ্ন
পশ্চিম তীরে শরণার্থীশিবিরে ৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পশ্চিম তীরের তুবাসে অবস্থিত একটি শরণার্থী শিবিরে এই ঘটনা ঘটে। ফিলিস্তিনি রাষ্ট্রীয় বার্তাসংস্থা ওয়াফার বরাত দিয়ে আল জাজিরা জানায়, ইসরাইলি বাহিনী আল-ফারা ক্যাম্পে গোলাবর্ষণের পর তিন ফিলিস্তিনি নিহত হন।

নিরাপত্তা বাহিনীর বরাতে জানা যায়, ইসরাইলি বাহিনী গুলি ও শেল নিক্ষেপের পর ওই তিন ব্যক্তি নিহত হন। হামলা শেষ হওয়ার পর অ্যাম্বুলেন্স কর্মীরা শিবিরে প্রবেশ করলে তারা মরদেহের অংশ এবং রক্তের চিহ্ন দেখতে পান।

ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, নিহত তিনজন ‘ওয়ান্টেড’ সন্ত্রাসী ছিলেন যারা সন্ত্রাসী উদ্দেশ্যে অস্ত্র বিক্রি করছিলেন। এ সময় আরও দুজন ফিলিস্তিনি, আহমেদ নাবিল ও হাকাম মুহাম্মদ আল খতিবকে আটক করা হয়েছে।

এছাড়া, গত এক সপ্তাহে পশ্চিম তীরের শরণার্থী শিবিরগুলোতে ইসরাইলি বাহিনী বহু বাড়ি ভেঙে দিয়েছে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করেছে। গত জানুয়ারিতে পশ্চিম তীরের জেনিনে ইসরাইলি অভিযান শুরু হওয়ার পর হাজার হাজার ফিলিস্তিনি তাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে।

এমন পরিস্থিতির মধ্যে ইসরাইলের ভূমি দখল অব্যাহত রয়েছে। ২০২৪ সালে আন্তর্জাতিক বিচার আদালত ইসরাইলের ভূমি দখলকে অবৈধ ঘোষণা করার পাশাপাশি পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে অবৈধ বসতিগুলো খালি করার নির্দেশ দিয়েছে। তবে ইসরাইল সেখানে আরও নতুন অবৈধ বসতি নির্মাণ করতে যাচ্ছে।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল