ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী? সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য চড়া সবজির বাজার, বেশিরভাগের দাম ১০০ টাকার বেশি কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা পুলিশ সপ্তাহের বাজেটে কাটছাঁট, কমছে পদকও

বাংলাদেশ দলকে শুভকামনা জানালো ব্রিটিশ হাইকমিশন

  • আপলোড সময় : ২০-০২-২০২৫ ০৫:০১:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০২-২০২৫ ০৫:০১:৪৫ অপরাহ্ন
বাংলাদেশ দলকে শুভকামনা জানালো ব্রিটিশ হাইকমিশন
নবম আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পর্দা উঠেছে এবং এই বছর হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্টটি। পাকিস্তানের পাশাপাশি কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে, যেখানে ভারত তার গ্রুপ পর্ব ও নকআউট স্টেজের ম্যাচগুলো খেলবে দুবাইয়ে। আজ (২০ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে ভারত। এই ম্যাচ উপলক্ষে বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

সামাজিক যোগাযোগমাধ্যমে বৃহস্পতিবার সকালে ব্রিটিশ হাইকমিশনের ভেরিফাইড পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন সারাহ কুক। সেই পোস্টে তাকে বাংলাদেশের জার্সি পরিধানে দেখা যায়।

গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ শেষ হলে, বাকি দুটি ম্যাচ খেলতে পাকিস্তানের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৪ ও ২৭ ফেব্রুয়ারি।

আইসিসি ইভেন্টে ভারতের বিপক্ষে বাংলাদেশের একটিমাত্র জয় রয়েছে। ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। তারপর থেকে গত ১৮ বছরে বিশ্বব্যাপী আসরে ভারতের বিপক্ষে আর জয় পায়নি টাইগাররা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ

আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ