ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ পররাষ্ট্র উপদেষ্টার

  • আপলোড সময় : ২০-০২-২০২৫ ০৫:০৫:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০২-২০২৫ ০৫:০৫:৩৭ অপরাহ্ন
ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ পররাষ্ট্র উপদেষ্টার
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যদিও দু'দেশের সম্পর্কের মাঝে কিছু টানাপোড়েন রয়েছে, তবে বাংলাদেশ ও ভারত উভয়েই ভালো ওয়ার্কিং রিলেশন বজায় রাখতে সম্মত। শিগগিরই ঢাকায় দুই দেশের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

এছাড়া, তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ কিছু উদ্বেগ প্রকাশ করেছে, তবে তাকে ফেরানোর বিষয়ে সুনির্দিষ্ট কোনো আলোচনা হয়নি। এ সময় তিনি ট্রাম্প প্রশাসনের বিভিন্ন দেশের সাথে নেওয়া সিদ্ধান্ত সম্পর্কে মন্তব্য করে বলেন, এ বিষয়ে বাংলাদেশের করার কিছু নেই।

সম্প্রতি, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ওমানের রাজধানী মাস্কটে 'ইন্ডিয়ান ওশান কনফারেন্সে' অংশ নেন এবং সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন। বৈঠকে তারা দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন চ্যালেঞ্জ এবং তার সমাধানের পথ নিয়ে আলোচনা করেন।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট পট পরিবর্তনের পর ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসেন ভারতের পররাষ্ট্র সচিব। সেই বৈঠকের পর সম্পর্কের টানাপোড়েন কাটানোর আশাবাদ থাকলেও পরিস্থিতি উন্নতি হয়নি, বরং সীমান্ত হত্যাসহ বিভিন্ন ইস্যুতে উত্তেজনা বেড়েছে।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন। তাকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিক চিঠি দিলেও বাংলাদেশ এখনো কোনও জবাব পায়নি।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম