ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

চুয়াডাঙ্গার দর্শনায় ফের ৭টি বোমার সন্ধান, উদ্ধারে আইনশৃঙ্খলাবাহিনী

  • আপলোড সময় : ২০-০২-২০২৫ ০৫:১৪:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০২-২০২৫ ০৫:১৪:২৫ অপরাহ্ন
চুয়াডাঙ্গার দর্শনায় ফের ৭টি বোমার সন্ধান, উদ্ধারে আইনশৃঙ্খলাবাহিনী
চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর ও আকন্দবাড়ীয়া গ্রাম থেকে আরও ৭টি বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে, যার মধ্যে একটি বোমা বিষ্ফোরিত হয়েছে। বাকিগুলোর উদ্ধারে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা কাজ শুরু করেছেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) স্থানীয় গ্রামবাসীর খবরে ঘটনাস্থল ঘিরে রেখেছে দর্শনা থানা পুলিশ ও সেনা সদস্যরা। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। দর্শনা এলাকায় একের পর এক বোমা পাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা জানায়, গতরাতে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আশু মেম্বারের বাড়ির কাছ থেকে একটি বোমার বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। পরে খবর পেয়ে দর্শনা থানা পুলিশ সকালে ওই এলাকায় তল্লাশি চালায় এবং দুটি বোমা খুঁজে পায়, যা কালো ও লাল টেপ দিয়ে মোড়ানো ছিল। এরপর পার্শ্ববর্তী আকন্দবাড়িয়া গ্রামে আরও ৪টি বোমা পাওয়া যায় এবং সেখানেও পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, পৃথক দুটি স্থান থেকে ৬টি বোমা এবং একটি বিষ্ফোরিত বোমার খোঁজ মিলেছে। বোমা উদ্ধারের কাজ চলছে। এ ঘটনায় আলীহিম নামে এক বোমা কারিগরকে আটক করা হয়েছে, তিনি দর্শনার দক্ষিণ চাঁদপুর গ্রামের আজিজুল হক মল্লিকের ছেলে।

এছাড়া, ১৩, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি দর্শনার কেরু প্রাঙ্গণ থেকে মোট ৬টি শক্তিশালী ককটেল উদ্ধার করা হয়েছিল।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা