ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

ফের সিনেমায় আসা প্রসঙ্গে মুখ খুললেন পপি

  • আপলোড সময় : ২০-০২-২০২৫ ০৬:২৭:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০২-২০২৫ ০৬:২৭:৫৬ অপরাহ্ন
ফের সিনেমায় আসা প্রসঙ্গে মুখ খুললেন পপি
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। ২০২০ সালে হঠাৎ করে রুপালি জগৎ থেকে সরে যান তিনি। দীর্ঘ চার বছরেরও বেশি সময় আড়ালে থাকার পর পারিবারিক বিষয় নিয়ে ফের আলোচনায় আসেন। সম্প্রতি এক গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি, জানিয়েছেন বিয়ে, সংসার ও মাতৃত্ব নিয়ে নিজের অভিজ্ঞতা।

পপি বলেন, "বিয়ের পর আমি নিজের মতো করে সংসার শুরু করেছি। স্বামীর সঙ্গে ধানমন্ডিতে আলাদা থাকি। সংসার টিকিয়ে রাখার জন্য এ সিদ্ধান্ত নিয়েছি। স্বামী যেমন চেয়েছে, তেমনভাবেই জীবন সাজিয়েছি। আমি আগেও বলেছি, বিয়ের পর সিনেমা ছেড়ে দেব। স্বামী না চাইলে আমি আর অভিনয়ে ফিরব না।"

তিনি আরও বলেন, "আমি হারিয়ে যাইনি, জীবন বাঁচানোর জন্য কিছুদিন আড়ালে ছিলাম। সামাজিকতার সব নিয়ম মেনেছি, আত্মীয়স্বজনের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। বাবার চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছি, ছোট ভাই দীপুও কিছুদিন আমার বাসায় ছিল। আব্বু বলেছিলেন, দীপু যেন আমার বাসায় না থাকে, পরে দেখলাম তার কথাই ঠিক হয়েছে।"

খোঁজ নিয়ে জানা গেছে, পপি ছয় বছর আগে জাহাজ ব্যবসায়ী আদনান উদ্দিন কামালকে বিয়ে করেছেন। তাদের সংসারে আয়াত নামে এক পুত্রসন্তান রয়েছে। তবে আদনান উদ্দিন কামাল আগেও বিবাহিত ছিলেন, তার আগের সংসারে তিনটি সন্তান আছে।

এক বছর আগে পপির বিয়ে নিয়ে গুঞ্জন উঠলে আদনান উদ্দিন কামাল বলেছিলেন, "পপির সঙ্গে বিয়ের খবরে আমাকে রীতিমতো ভাইরাল করে দেওয়া হয়েছে। আমার স্ত্রী পুরো বিষয়টা বেশ উপভোগ করেছে।" তবে সময়ের পরিক্রমায় দেখা গেল, এখন পপির পাশেই আছেন কামাল।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম