ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

একাধিক বাসে বিস্ফোরণ, ইসরাইলজুড়ে আতঙ্ক

  • আপলোড সময় : ২১-০২-২০২৫ ০৩:১৩:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০২-২০২৫ ০৩:১৩:০৮ অপরাহ্ন
একাধিক বাসে বিস্ফোরণ, ইসরাইলজুড়ে আতঙ্ক
ইসরাইলের বাত ইয়াম শহরে অন্তত তিনটি বাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তেল আবিবের দক্ষিণে অবস্থিত শহরটিতে আলাদা তিনটি পার্কিং এলাকায় খালি বাসে এই বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে।তেল আবিবের দক্ষিণে অবস্থিত বাত ইয়াম শহরে তিনটি বাসে বিস্ফোরণের পর অঞ্চলজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিস্ফোরণের পর পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়। জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। আরও দুটি বাসে বিস্ফোরক থাকার খবর পাওয়া গেলেও সেগুলো বিস্ফোরিত হয়নি। সন্দেহভাজনদের খোঁজে পুরো শহরজুড়ে অভিযান চলছে।স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, অবিস্ফোরিত একটি ডিভাইসে বিশেষ বার্তা পাওয়া গেছে। লেখা ছিলো ‘তুলকারেম থেকে প্রতিশোধ’। 
 
তুলকারেম অধিকৃত পশ্চিম তীরের একটি শহর। নেতানিয়াহু বাহিনীর ওই অঞ্চলে সাম্প্রতিক সামরিক অভিযানের প্রতিশোধ হিসেবে এ হামলা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার পর প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন করে পশ্চিমতীরের শরণার্থী শিবিরে অভিযান আরও বাড়ানোর ঘোষণা দেয়।
 
এদিকে, বিস্ফোরণের ঘটনার পরপরই ইসরাইলজুড়ে বাস, ট্রেন ও রেল পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। নিরাপত্তা বাহিনী অন্যান্য যানবাহনগুলোতে বিস্ফোরক থাকার আশঙ্কায় তল্লাশি চালাচ্ছে। এছাড়া জনগণকে সতর্ক থাকতে এবং সন্দেহজনক কোনো বস্তু দেখলে নিরাপত্তা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে। ইসরাইলের প্রধানমন্ত্রী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। নিরাপত্তা বাহিনী হামলার উৎস খুঁজে বের করতে কাজ করছে। সাধারণ জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা