ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

আগামীকাল থেকে আয়কর রিটার্ন জমা, এবার থাকছে বিশেষ ব্যবস্থা

  • আপলোড সময় : ০২-১১-২০২৪ ০১:০৬:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৪ ০১:০৬:১৬ অপরাহ্ন
আগামীকাল থেকে আয়কর রিটার্ন জমা, এবার থাকছে বিশেষ ব্যবস্থা
কর অফিসগুলোতে শুরু হচ্ছে মাসব্যাপী সেবা।  সেবার মান নিশ্চিতে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন, অনলাইনে রিটার্ন পূরণে কোনো কাগজপত্র জমা দিতে হবে না।গত কয়েক বছরের ধারাবাহিকতায় আয়কর রিটার্ন জমা নিতে এবারও কর অফিসে বিশেষ ব্যবস্থা থাকছে করদাতাদের জন্য। নভেম্বর জুড়ে এক ছাদের নিচে মিলবে রিটার্ন পূরণ, ইটিআইএন নেওয়াসহ নানা সেবা। এ জন্য প্রস্তুত সারা দেশের ৪১ কর অঞ্চলের ৬৫০ সার্কেল। পাশাপাশি থাকবে অনলাইনে রিটার্ন পূরণের হেল্প ডেস্ক।এবারও সরকারি কর্মচারিদের জন্য সচিবালয়ে রিটার্ন জমার বুথ বসাবে এনবিআর। যা চালু থাকবে ৩ থেকে ১৭ নভেম্বর। আর শেরেবাংলা নগরে সরকারি কর্মচারীরা এই সেবা পাবেন ১৯ থেকে ২৩ নভেম্বর। এবারো সেনা মালঞ্চে সামরিক বাহিনীর সদস্যদের রিটার্ন জমা দেওয়ার বিশেষ ব্যবস্থা করা হচ্ছে।

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, আমরা আয়করদাতাদের অনলাইনে রিটার্ন জমা দিতে উৎসাহ দিতে চাই। ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করে সহজেই ঘরে বসে রিটার্ন জমা দেওয়া যাবে। ফলে আর ট্যাক্স অফিসে যেত হলো না, ব্যাংকে যেতে হলো না। সঙ্গে সঙ্গেই পাওয়া যাবে প্রাপ্তি স্বীকারপত্র।তবে যারা কর অফিসে যেতে চান না, তাদের জন্য এবার উদার এনবিআর।

কয়েক বছরের চেষ্টায় অনলাইন ট্যাক্স রিটার্ন জমার ব্যবস্থা আরও উন্নত করেছে সংস্থাটি। কর্মকর্তারা জানান, etaxnbr.gov.bd সাইটে প্রথমে নিবন্ধন করতে হবে। এরপর আয়-ব্যয়ের প্রয়োজনীয় তথ্য দিয়ে রিটার্ন পূরণ করতে হবে। আপলোড করতে হবে না কোনো দলিলপত্র। অনলাইনেই মিলবে রিটার্ন জমার প্রমাণপত্র।তিনি আরও বলেন, ওয়েবসাইটে শুধু ডাটা দিলেই সহজেই হিসাব হয়ে যাবে। করদাতাদের কোনো ঝামেলা হবে না অনলাইনে রিটার্ন দাখিলে।

এবার ঢাকার দুটিসহ চার সিটি করপোরেশনের সরকারি কর্মচারীদের অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। ব্যাংকসহ কিছু বহুজাতিক কোম্পানির কর্মীদের জন্যও একই নিয়ম করা হয়েছে। রিটার্ন পূরণে কোনো জটিলতা দেখা দিলে সেবা মিলবে হেল্পলাইনে।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী