ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

রণবীর সিংয়ের মুখে এফবিআই প্রধানের ছবি বসিয়ে অভিনন্দন

  • আপলোড সময় : ২১-০২-২০২৫ ০৩:৪২:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০২-২০২৫ ০৩:৪৩:২৮ অপরাহ্ন
রণবীর সিংয়ের মুখে এফবিআই প্রধানের ছবি বসিয়ে অভিনন্দন
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকে ‘বলিউড স্টাইলে’ স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের সহযোগী এবং হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্ক্যাভিনো।সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ‘বাজিরাও মাস্তানি’ চলচ্চিত্রের ‘মালহারি’ গানে নাচের একটি ক্লিপ এক্সে (সাবেক টুইটার) শেয়ার করেছেন স্ক্যাভিনো। যে ভিডিওতে ছিলেন বলিউড অভিনেতা রণবীর সিং। তবে স্ক্যাভিনো এক্সে যে ভিডিওটি শেয়ার করেছেন, সেখানে রণবীর সিংয়ের মুখ প্রতিস্থাপিত করা হয়েছে কাশ প্যাটেলকে দিয়ে!

 গানের ক্লিপটি মোটামুটিভাবে অনুবাদ করলে দাঁড়ায়, ‘আসুন সুখের গান বাজাই... আমরা আমাদের শত্রুদের চূর্ণ করেছি’।ভিডিওটির ক্যাপশনে এফবিআই-এর নতুন প্রধানকে (কাশ প্যাটেল) অভিনন্দন জানিয়েছেন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ। 
 উল্লেখ্য, এফবিআই প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে দেশটির সিনেট। স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সিনেটে কাশ প্যাটেলের মনোনয়ন চূড়ান্ত হয়। প্রতিবেদন মতে, রিপাবলিকান-নিয়ন্ত্রিত সিনেট ৫১-৪৯ ভোটে কাশ প্যাটেলকে এই পদে অনুমোদন দিয়েছে। এফবিআই প্রধান হিসেবে নির্বাচিত হওয়ার পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্যাটেল।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম