ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হচ্ছে ‘না’ ভোট উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি ভারতসহ ১০ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কাজ চলছে: রাশিয়ার রাষ্ট্রদূত আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে রেকর্ড ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩.৭ বিলিয়ন ডলার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা দেশ পুনর্গঠনই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনের তফসিল নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রামীণ কল্যাণের কর পরিশোধ করতে হবে, সরকারের এখানে কিছু করার নেই মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

  খেলা আবার নতুন করে শুরু হতে পারে, প্রস্তুত থাকুন: জয়নুল আবদিন

  • আপলোড সময় : ২১-০২-২০২৫ ০৩:৫২:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০২-২০২৫ ০৩:৫২:৩৯ অপরাহ্ন
  খেলা আবার নতুন করে শুরু হতে পারে, প্রস্তুত থাকুন: জয়নুল আবদিন
নির্বাচনের দেরি হলে ষড়যন্ত্র হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।কীসের আলামত শুরু হলো, কীসের ইঙ্গিত শুরু হলো, কেন বিলম্ব, কেন নির্বাচনের তারিখ ঘোষণা হচ্ছে না বলেও প্রশ্ন করেন তিনি।শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে নোয়াখালী সেনবাগে শহীদ মিনারে ফুল দেয়ার আগে সাংবাদিকদের কাছে এ প্রশ্ন করেন তিনি। হাজারো বিএনপির নেতাকর্মী যারা ১৬ বছর আত্মহতি দিযেছে। জুলাই-আগস্টে যারা জীবন উৎসর্গ করেছে, তাদের পক্ষ থেকে প্রধান উপেদষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘কারো কান কথা নয়, যারা বাংলাদেশকে কোনোকালে স্বীকৃতি দেয়নি, যারা ৫২ ভাষা আন্দোলন, ৭১ এর মুক্তিযুদ্ধ, ১৬ ডিসেম্বরের বিজয় দিবস, ২৬ মার্চের স্বাধীনতা দিবসের কর্মসূচিতে তাদের কোনোদিন দেখা যায়নি। আজকে আবার তারা ষড়যন্ত্রের হাত পেতে অন্তর্বর্তীকালীন সরকারকে দোষারোপ করার হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’
 
ফারুক বলেন, ‘বিএনপি ক্ষমতার জন্য নির্বাচন নয়, বিএনপি এমন নির্বাচন চায় যেখানে মৃত ব্যক্তিরা ভোট দেবে না। যেখানে হাসিনার মতো ১৫৪ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন নয়। তাই তারেক রহমান এমন নির্বাচন চায়, যে নির্বাচন দিনের ভোট রাতে নয়। যে নির্বাচন ২০২৪ সাল ভাইয়ে ভাইয়ে নির্বাচন করেছেন। তাই তারেক রহমান বলেছে, বিলম্বিত নয় বিলম্ব হলেই ষড়যন্ত্র হবে।’তিনি অন্যান্য রাজনৈতিক দলের উদ্দেশে বলেন, ‘কিছু কিছু দল বলতে শুরু করেছে আগে সংস্কার আগে ইউনিয়নের নির্বাচন, এসব টালবাহানা বিএনপি মানে না।’

তিনি আরও বলেন, ‘হিন্দুস্থান তার বান্ধবী শেখ হাসিনার সরকার তিস্তার এক ফোটা পানিও আমার দেশের জন্য আনতে পারে নাই। বরং তাদের সাথে আঁতাত করে ক্ষমতা পাকাপোক্ত করেছে। বিএনপি ক্ষমতায় এলে তিস্তার পানি আনার ব্যবস্থা করব।’তিনি নির্বাচন প্রসঙ্গে বলেন, ‘দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করেন। আগে কিন্তু জাতীয় সংসদের নির্বাচন। পার্লামেন্ট সদস্যরাই ঠিক করবে সংস্কার কতটুকু হবে। আগে স্থানীয় নির্বাচন দিয়ে কোনোভাবেই আওয়ামী লীগের পুনর্বাসন করবেন না। যদি করেন বিএনপি নেতাকর্মীরা তা সর্বশক্তি দিয়ে প্রতিহত করবে।বিএনপি নেতাকর্মীদেরকে তিনি বলেন, ‘বিএনপির কোনো নেতা কারো বিচারে যাবেন না। স্বেচ্ছাসেবকদল, যুবকদল, ছাত্রদল, আপনারা অনেক কষ্ট করেছেন আর একটু ধৈর্য ধরুন। আপনাদের কারণেই অর্জিত হয়েছে দ্বিতীয় স্বাধীনতা।’

তিনি বলেন, ‘খেলা আবার নতুন করে শুরু হতে পারে। তার জন্য আপনারা প্রস্তুত থাকেন। জনগণের ভোটেই তারেক রহমান হবে এই দেশের প্রধানমন্ত্রী।’
 

কমেন্ট বক্স
সারারাত মোবাইল ফোন চার্জে লাগিয়ে রাখলে কি ব্যাটারি নষ্ট হয়

সারারাত মোবাইল ফোন চার্জে লাগিয়ে রাখলে কি ব্যাটারি নষ্ট হয়