ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ক্রেতা থাকলেও বিক্রি কম বইমেলায়

  • আপলোড সময় : ২১-০২-২০২৫ ০৩:৫৬:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০২-২০২৫ ০৩:৫৬:৫৯ অপরাহ্ন
ক্রেতা থাকলেও বিক্রি কম বইমেলায়
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ শুক্রবার সকাল থেকেই বই মেলা শুরু হয়েছে। তবে ক্রেতা থাকলেও বিক্রি কম বলে জানালেন প্রকাশকরা।স্টল মালিক ও বিক্রয়কর্মীরা জানান, সকালে অনেকটা অবসরেই সময় কেটেছে তাদের। তবে বিকেল নাগাদ বিক্রি বাড়তে পারে বলে ধারণা করছেন তারা।মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা দর্শনার্থী ও পাঠকদের কথা বিবেচনা করে আজ অমর একুশে বইমেলার শুরু হয়েছে সকাল ৭টায়। যা চলবে রাত ৯টা পর্যন্ত। কিন্তু সকালে দর্শনার্থী-পাঠকদের উপস্থিতি তেমন একটা চোখে পড়েনি। অনেকটা ফাঁকাই ছিল বইমেলা। অধিকাংশ বিক্রয়কর্মী ও স্টল মালিকেরা ফাকা স্টলে বসেই পার করেছেন সময়। অল্প কিছু দর্শনার্থী ঘুরাঘুরি করছেন, কেউ আবার ছবি তুলছেন। তবে বই বিক্রি হচ্ছে কম। দুপুরের পর থেকে ক্রেতাদের উপস্থিতি বাড়তে থাকে।

ইত্যাদি গ্রন্থ প্রকাশ-এর বিক্রয় কর্মী মো.ফারুক হোসেন বলেন, ‘সকালে ক্রেতা কম ছিল। বিক্রি হয়নি বললেই চলে।’মেলায় ঘুরতে আসা রকিব নামের একজন দর্শনার্থী বলেন, ‘শহীদ মিনারে এসেছিলাম। ভাবলাম বই মেলাতেও ঘুরে যাই। এসে একটা বই পছন্দ হলো, কিনলাম। এখন চলে যাবো।’জানা গেছে, এবারের বইমেলায় অংশ নিয়েছে ৭০৮টি প্রকাশনা প্রতিষ্ঠান। গত বছর এ সংখ্যা ছিল ৬৩৫।এবার বাংলা একাডেমি প্রাঙ্গণে ৯৯টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে রয়েছে ৬০৯টি প্রতিষ্ঠান। মোট ৩৭টি প্যাভিলিয়নের ৩৬টিই সোহরাওয়ার্দী উদ্যানে। বাংলা একাডেমি প্রাঙ্গণে রয়েছে ১টি।

মেলা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। তবে ছুটির দিন বইমেলা চলছে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা