ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

শেফিল্ডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার বাংলাদেশের হামজা

  • আপলোড সময় : ২২-০২-২০২৫ ১০:০২:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০২-২০২৫ ১০:০২:৩২ পূর্বাহ্ন
শেফিল্ডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার বাংলাদেশের হামজা
যদিও এখনো লাল-সবুজ জার্সি গায়ে ওঠেনি, তবে এমন খবর দেশের ফুটবলপ্রেমীদের জন্য নিঃসন্দেহে গর্বের। ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার যে বাংলাদেশেরই হামজা দেওয়ান চৌধুরী।

সম্প্রতি ফুটবলবিষয়ক ওয়েবসাইট ‘গোল ডট কম’ শেফিল্ড ইউনাইটেডের ফুটবলারদের বেতন তালিকা প্রকাশ করেছে। গত মাসে লেস্টার সিটি থেকে ধারে চ্যাম্পিয়নশিপের ক্লাবটিতে যোগ দেন হামজা। শীতকালীন দলবদলের এই চুক্তিতেই ক্লাবের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড় হয়ে গেছেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, শেফিল্ডে বার্ষিক ২৬ লাখ পাউন্ড বেতন পাবেন হামজা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ কোটি টাকা।

ক্লাবের দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড় ডিফেন্ডার রব হোল্ডিং, যার বেতন হামজার চেয়ে ২ লাখ ৬০ হাজার পাউন্ড কম। তৃতীয় স্থানে যৌথভাবে আছেন বেন বেরেনটন দিয়াজ ও রিয়ান ব্রুস্টার। দুজনেরই বেতন ১৮ লাখ ২০ হাজার পাউন্ড।

ইংলিশ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ছন্দে থাকা শেফিল্ড বর্তমানে পয়েন্ট তালিকায় দ্বিতীয় অবস্থানে। সব ঠিক থাকলে আগামী মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার ভালো সুযোগ আছে তাদের। সেক্ষেত্রে হামজার সঙ্গে চুক্তি স্থায়ী করার পরিকল্পনাও করছে ক্লাবটি। ইতোমধ্যে চারটি ম্যাচে মাঠে নেমে নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন এই বাংলাদেশি মিডফিল্ডার।

এদিকে, দীর্ঘ অপেক্ষার পর আগামী মার্চে লাল-সবুজ জার্সিতে অভিষেকের সম্ভাবনা আছে হামজার। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে দেশের হয়ে মাঠে নামতে পারেন ২৭ বছর বয়সী এই ফুটবলার।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা