ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

যে কারণে ফের চেহারা শনাক্তকরণ প্রযুক্তি চালু করছে ফেসবুক

  • আপলোড সময় : ২৩-১০-২০২৪ ০২:৪৭:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৪ ০২:৪৭:৩৬ অপরাহ্ন
যে কারণে ফের চেহারা শনাক্তকরণ প্রযুক্তি চালু করছে ফেসবুক
সেলেব্রেটিদের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণা ঠেকাতে আবারও ‘ফেসিয়াল রিকগনিশন’ প্রযুক্তি চালু করতে যাচ্ছে মেটা, যা ফেসবুক ও ইনস্টাগ্রাম পরিচালনা করে। ২০২১ সালে এই প্রযুক্তি গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে বন্ধ করতে বাধ্য হয়েছিল মেটা। তবে তিন বছর পর মঙ্গলবার (২২ অক্টোবর) তারা ফের এটি চালুর ঘোষণা দিয়েছে।

‘সেলেব বেইট’ নামে পরিচিত এই ধরনের প্রতারণা রোধে মেটা প্রাথমিকভাবে ৫০,০০০ পাবলিক ফিগারকে এই প্রযুক্তির আওতায় আনার পরিকল্পনা করেছে। কোনো ভুয়া বিজ্ঞাপনদাতা যদি সেলিব্রিটির ছবি ব্যবহার করে, তবে প্রযুক্তিটি স্বয়ংক্রিয়ভাবে সেই ছবির সঙ্গে সেলেব্রিটির প্রোফাইল ছবি মিলিয়ে দেখবে। যদি ছবিগুলি মিলে যায় এবং বিজ্ঞাপনটি ভুয়া হয়, তবে সেটি মুছে ফেলা হবে।

মেটা জানিয়েছে, এই প্রযুক্তির আওতায় আসার আগে সেলিব্রেটিদের অবহিত করা হবে, এবং যারা এতে অংশ নিতে চান না তাদের জন্য অপশন থাকবে। আগামী ডিসেম্বর থেকে বিশ্বব্যাপী এটি চালু করার পরিকল্পনা রয়েছে, তবে ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন, দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু অঙ্গরাজ্যে আইনগত অনুমোদন না থাকায় সেখানে এটি ব্যবহার করা যাবে না।

মেটার কনটেন্ট পলিসি বিভাগের ভাইস প্রেসিডেন্ট মনিকা বাইকার্ট সাংবাদিকদের বলেন, তারা মূলত সেই সেলিব্রিটিদের অন্তর্ভুক্ত করতে চান, যাদের ছবি আগে থেকে প্রতারণামূলক বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছে।

২০২১ সালে এই প্রযুক্তি চালুর পর প্রায় ১০০ কোটি ব্যবহারকারীর ফেস স্ক্যান তথ্য মুছে দিতে বাধ্য হয় মেটা, এবং তাদের বিরুদ্ধে আইনগত জটিলতা সৃষ্টি হয়। প্রতারণা ঠেকাতে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগেও তারা সমালোচনার মুখে পড়েছে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রতারকরা খ্যাতিমান ব্যক্তিদের ছবি নকল করে বিভিন্ন প্রতারণামূলক বিজ্ঞাপন তৈরি করছে, যা ব্যবহারকারীদের প্রলোভিত করে অর্থ দাবি করে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা