ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে: আইজিপি প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর নতুন বিনিয়োগ আনতে ভূমিকা রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৯ ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় গাজীপুরে গুদামের আগুন নিয়ন্ত্রণে মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার: ধর্মমন্ত্রী শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কাজে ১৯ সদস্যের কমিটি: উপদেষ্টা নাহিদ

  • আপলোড সময় : ০২-১১-২০২৪ ০১:১৯:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৪ ০১:১৯:০৪ অপরাহ্ন
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কাজে ১৯ সদস্যের কমিটি: উপদেষ্টা নাহিদ
গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তরে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ (শনিবার, ২ নভেম্বর) সকালে গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে একথা জানান তিনি।

লেখক ও গবেষক এবাদুর রহমানকে আহ্বায়ক কমিটির প্রধান করে প্রাথমিকভাবে ১৯ সদস্যের কমিটি গঠন হয়েছে। তবে পরবর্তীতে ছাত্র প্রতিনিধি যুক্ত হবার সম্ভাবনার কথাও জানান নাহিদ ইসলাম।তিনি বলেন, 'আগামী এক সপ্তাহের মধ্যে জাদুঘরের চূড়ান্ত রূপরেখা বাস্তবায়ন হবে।'

গেল ১৬ বছরে পতিত আওয়ামী লীগ সরকারের অন্যায়, অবিচারের স্মৃতি এই জাদুঘরে সংরক্ষণ করা হবে, পাশাপাশি জুলাই-আগস্ট আন্দোলনের সারাদেশের স্মৃতি রক্ষিত থাকবে গণভবন জুলাই স্মৃতি জাদুঘরে।নাহিদ ইসলাম বলেন, 'শুধু স্মৃতি ধারণ নয়, গবেষণার কেন্দ্র হিসাবেও এটি ব্যবহৃত হবে।'


অন্তর্বর্তী সরকারের পরে কোন রাজনৈতিক দল ক্ষমতায় এলেও এই কার্যক্রম চলমান থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, 'অন্যান্য রাজনৈতিক দলগুলোও জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করবে।'

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী