ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন

হানি ট্র্যাপে ভারতীয় নৌ কর্মকর্তা, গুরুত্বপূর্ণ তথ্য পাচার

  • আপলোড সময় : ২২-০২-২০২৫ ১০:৩১:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০২-২০২৫ ১০:৩১:০৮ পূর্বাহ্ন
হানি ট্র্যাপে ভারতীয় নৌ কর্মকর্তা, গুরুত্বপূর্ণ তথ্য পাচার
ভারতের তৃতীয় সর্বোচ্চ নৌঘাঁটি আইএনএস কদম্বের গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়েছে! দুই ঠিকাদার কর্মীকে হানিট্র্যাপে ফেলে সংবেদনশীল ছবি, ভিডিও, নথি এবং ভবনের নকশা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর কাছে পাচার করা হয়েছে। হিন্দুস্থান টাইমস জানিয়েছে, ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএ) ঘটনার সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে আটক করেছে।

১১ হাজার একর জায়গাজুড়ে ওয়েস্টার্ন ফ্রন্টে অবস্থিত আইএনএস কদম্ব, ভারতের তৃতীয় বৃহত্তম নৌঘাঁটি। সম্প্রসারণ শেষে এটি পূর্ব গোলার্ধের সবচেয়ে বড় নৌঘাঁটিতে পরিণত হবে। কৌশলগত কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘাঁটিতে এত বড় তথ্য ফাঁস নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

ভারতীয় গণমাধ্যমের দাবি, পাকিস্তানি নারী গোয়েন্দা নাফিসা জান্নাত ২০২৩ সাল থেকে মেরিন ইঞ্জিনিয়ার পরিচয়ে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রামে ওই দুই ঠিকাদারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। প্রেমের ফাঁদে ফেলে তাদের কাছ থেকে ঘাঁটির সংরক্ষিত এলাকার ছবি, ভিডিও, নির্মাণাধীন স্থাপনার নকশা ও টহলরত জাহাজের তথ্য হাতিয়ে নেন।

আটক দুই ঠিকাদার জানিয়েছেন, তারা প্রতি মাসে ৫ হাজার রুপি পেতেন। ৮ মাস ধরে প্রেম-নির্ভর সম্পর্ক গড়ে তাদের বিশ্বাস অর্জন করে আইএসআই। এরপরই গোপন তথ্য পাচার শুরু হয়।

এর আগেও ২০২৩ সালে বিশাখাপাটনাম নৌঘাঁটিতে একই কায়দায় ভারতীয় নেভি অফিসারকে হানিট্র্যাপে ফেলে তথ্য চুরির অভিযোগ উঠেছিল আইএসআই-এর বিরুদ্ধে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন