ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড

কড়াইল বস্তিতে আগুনে পুড়ে ছাই শতাধিক ঘর

  • আপলোড সময় : ২২-০২-২০২৫ ১২:৩৯:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০২-২০২৫ ১২:৩৯:৩৭ অপরাহ্ন
কড়াইল বস্তিতে আগুনে পুড়ে ছাই শতাধিক ঘর
রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে টিএন্ডটির পশ্চিম পাড়ায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে, বাসিন্দারা ঘুম থেকে উঠে আতঙ্কে ছোটাছুটি শুরু করেন।

ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে অনেকের সর্বস্ব হারিয়ে যায়। চোখের সামনে ঘর পুড়তে দেখে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

বস্তিবাসীরা সন্দেহ করছেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ফায়ার সার্ভিস আগুনের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

তবে আগুনের সময় আরও এক অমানবিক ঘটনা ঘটে। যখন সবাই আগুন নেভাতে ব্যস্ত ছিল, তখন কিছু দুর্বৃত্ত দোকান ও ঘরের মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন বস্তিবাসীরা। আগুনে পোড়া ঘরবাড়ি আর লুটের শিকার হয়ে এখন তারা নিঃস্ব।

এই দুর্ঘটনায় সরকারি সহায়তার দাবিতে বস্তিবাসীরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বব্যাংক ও আইএমএফের সাথে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী

বিশ্বব্যাংক ও আইএমএফের সাথে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী