ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে

জেলেনস্কিকে গুরুত্বপূর্ণ মনে করেন না ট্রাম্প

  • আপলোড সময় : ২২-০২-২০২৫ ০১:৪৪:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০২-২০২৫ ০১:৪৪:৪৫ অপরাহ্ন
জেলেনস্কিকে গুরুত্বপূর্ণ মনে করেন না ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধের জন্য অনুষ্ঠিত বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপস্থিতিকে গুরুত্বপূর্ণ না বলে মন্তব্য করেছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “তিনি (জেলেনস্কি) তিন বছর ধরে আলোচনা করলেও কিছুই করতে পারেননি এবং বিষয়টি আরও জটিল করে তুলেছেন।”

ট্রাম্পের মতে, যুদ্ধ বন্ধের বৈঠকে জেলেনস্কির কোনো ভূমিকা নেই। তিনি আরও বলেন, “আমি রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভালো আলোচনা করেছি, তবে ইউক্রেনের সঙ্গে আমার তেমন ভালো আলোচনা হয়নি। তাদের কাছে কোনো শক্তি নেই এবং তারা পরিস্থিতি আরও জটিল করেছে।”

তিনি জানান, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে তৎপরতা শুরু করলেও ট্রাম্প কিয়েভ ও ইউরোপকে বিশেষ গুরুত্ব দেননি। চলতি সপ্তাহে সৌদিতে রুশ ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে যুদ্ধবিরতির বৈঠক হলেও এতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আমন্ত্রিত ছিলেন না।

ট্রাম্প এক সাক্ষাৎকারে জেলেনস্কিকে স্বৈরশাসক আখ্যা দিয়ে দাবি করেন, ইউক্রেনই যুদ্ধ শুরু করেছে। এর পাল্টা হিসেবে, জেলেনস্কি সংবাদ সম্মেলনে বলেন, "যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রাশিয়ার তৈরি ভুয়া তথ্যের জগতে বাস করছেন।"

এদিকে, যুদ্ধের খরচ নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। ইউক্রেনের ভাষ্যমতে, তাদের ৩২ হাজার কোটি ডলার ব্যয় হয়েছে, যার মধ্যে ১২ হাজার কোটি ডলার ইউক্রেনের নিজস্ব তহবিল থেকে এসেছে, বাকি অর্থ জুগিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ। তবে এই তথ্য নিয়ে যুক্তরাষ্ট্র আপত্তি জানিয়ে আসছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী

সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী