ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

বোনের শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন প্রবাসী

  • আপলোড সময় : ২২-০২-২০২৫ ০১:৪৮:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০২-২০২৫ ০১:৪৮:৪১ অপরাহ্ন
বোনের শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন প্রবাসী
চট্টগ্রামের মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে মহিউদ্দিন (৪০) নামের এক প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কাটাছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বামনসুন্দর এলাকায় এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম৷নিহত মহিউদ্দিন উপজেলার ইছাখালী ইউনিয়নের মাদবারহাট এলাকার নন্দি গ্রামের বাসিন্দা ফজলুল হকের সন্তান৷স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার ইছাখালী এলাকার মহিউদ্দিন শুক্রবার সকাল ১০টায় ১৫ বছর পর ওমান থেকে দেশে ফিরেন৷ রাতে তার বোনের শ্বশুর বাড়িতে গেলে সেখানে পারিবারিক বিষয়া নিয়ে কথা কাটাকাটি হয়। মূলত এত বছর পর ভাই দেশে আসার খবর শুনে শুক্রবার সকালে বাবার বাড়িতে গিয়েছিলেন মহিউদ্দিনের বোন। এ নিয়েই ঝামেলার সূত্রপাত হয়। এসময় তার বোনের স্বামী শরীফ ও তার বাবা মিছিল আহম্মেদের সঙ্গে মহিউদ্দিনের হাতাহাতি হয়। এক পর্যায়ে তা রূপ নেয় মারামারিরে৷ এতে মহিউদ্দিন গুরুতর আহত হন। পরে রাত ১১টার দিকে স্থানীয়রা মহিউদ্দিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তাননগর) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷


মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাহিম বলেন, মহিউদ্দিন নামের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল৷ প্রাথমিকভাবে মৃত্যুর কারণ শনাক্ত করা সম্ভব হয়নি৷ শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি৷ ময়নাতদন্ত করলে মৃত্যুর কারণ জানা যাবে৷ জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, 'লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত শরীফকে আটক করতে পুলিশের একটি টিম গেলেও তাকে খুঁজে যায়নি। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে৷'

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা