ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত- হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মুহূর্তেই সব শেষ

মিরপুরে একাধিক দোকান ও বাসায় দুর্ধর্ষ ডাকাতি

  • আপলোড সময় : ২২-০২-২০২৫ ০২:০৪:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০২-২০২৫ ০২:০৪:৩৫ অপরাহ্ন
মিরপুরে একাধিক দোকান ও বাসায় দুর্ধর্ষ ডাকাতি
রাজধানীর মিরপুর ১০ নম্বরের বেনারসি পল্লী এলাকায় ছয়টি দোকান ও বাসা লুট করেছে একটি চক্র। আজ শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পল্লবী থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম।পুলিশ জানিয়েছে, মিরপুর ১০ নম্বরের বেনারসি পল্লীতে কয়েকটি দোকানে লুট হয়েছে।তবে এটি ডাকাতি নাকি দস্যুতা তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আশেপাশের সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষ্যদর্শীদের সঙ্গে কথা বলা হচ্ছে।
এদিকে সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ভোররাত ৪টা ২০ মিনিটে একটি প্রাইভেট কার থেকে তিন ব্যক্তি ‘মা মনি’ স্টোর নামে একটি মুদি দোকানের সামনে নামেন। তারা তালা কেটে দোকানের সামনে থেকে সরে যান।

কয়েক মিনিট পর এসে শাটার খুলে নগদ টাকা ও দোকানের মালপত্র লুট করে তারা চলে যান। একই কৌশলে পাশের তিনটি দোকান ও দুটি বাসায় ডাকাতি চালায় চক্রটি।ভুক্তভোগী ‘মা মনি’ স্টোরের মালিক আরমান হোসেন বলেন, ‘সকালে এসে দেখি শাটার লাগানো, কিন্তু তালা ভাঙা। ক্যাশ বাক্স ও মালামাল উধাও।’ পাঞ্জাবির দোকান মালিক আরিফুল ইসলাম ও সালমান বিরিয়ানি হাউসের মালিক রুবেল মিয়াও একই অভিযোগ করেছেন গণমাধ্যমের কাছে। একই কৌশলে কাছাকাছি তিনটি দোকানে ডাকাতি করেছে একই চক্র। ভোর ৫টা পর্যন্ত চলে চক্রের অভিযান। এ ছাড়া ওই এলাকার আরও দুটি বাসায় একই সময় ডাকাতির ঘটনা ঘটেছে।

আরেক দোকানি রুবেল মিয়া বলেন, ‘দোকানে ডাকাতির ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি। পুলিশ এসে আলামত সংগ্রহ করেছে।’তিনি আরও বলেন, ‘২৮ বছর ধরে একই ঠিকানায় দোকান করছি। এই ধরনের দুর্ধর্ষ ঘটনা কখনো ঘটেনি। নগদ টাকাসহ দেড় লাখ টাকার মালপত্র নিয়ে গেছে। দোকানের সামনের একটি ভবনের দোতলায় আমার বাসা। রাত সোয়া ১২টার দিকে দোকান বন্ধ করে গিয়েছিলাম। যে কায়দায় দোকানে চুরি করেছে তা অবিশ্বাস্য। আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি। জড়িতরা শনাক্ত হোক। প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করুক।’ 

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, পায়ে কেডস, পরনে সবুজ স্যুট পরিহিত এক ব্যক্তি আশপাশে তাকাচ্ছেন। তার অন্য দুই সঙ্গী দোকান থেকে মালপত্র লুট করে নিয়ে আসেন। এ সময় তাদের হাতে ছিল ধারালো অস্ত্র।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা

দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা