ঢাকা , শনিবার, ২৮ মার্চ ২০২৬ , ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাড়ল স্বর্ণের দাম, ভরি কত? ক্রিকবাজ–এর প্রতিবেদন - বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী দক্ষিণ আফ্রিকার ইরানি দূতাবাসের ফান পোস্ট- ডালিমের জুস পান করলে তেল আবিবে হামলা হবে আরও ‘নির্ভুল আমি নিজেকে শান্তির দূত মনে করি: ট্রাম্প নির্বাচনে ‘এক্সট্রা অর্ডিনারি ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, আল্লাহর দরবারে মামলা দিয়েছি: গোলাম পরওয়ার এআইয়ের পরামর্শে মাকে হাতুড়ি দিয়ে হত্যা করে ছেলে নেপালে জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা গ্রেপ্তার সৌদিতে বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় ১২ মার্কিন সেনা আহত, ২ জনের অবস্থা গুরুতর জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র হচ্ছে বগুড়ায় যশোরে যাত্রীবাহী বাসে আগুন ভারত থেকে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল বাগেরহাটে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের রেজিস্ট্রেশন স্থগিত ট্রাম্পের পিছু হটা কৌশল নাকি বাজারের ভয়? নামতে না পেরে দেড় ঘণ্টা আকাশে চক্কর কাটল মমতাকে বহনকারী বিমান ছিনতাইকালে হাত ফসকে বেরিয়ে যাওয়া গুলিতে প্রাণ গেল আরেক ছিনতাইকারীর নিহত হওয়ার আগে তোলা খামেনির জীবনের শেষ ছবি প্রকাশ করল ইরান শেরপুরে আবাসিক ভবনে ট্যাংক স্থাপন করে ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা শেরপুরে আবাসিক ভবনে ট্যাংক স্থাপন করে ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা সাতসকালে ৬৫৯০ টাকা কমলো স্বর্ণের দাম, ভরি কত?

চলন্ত বাসে ধর্ষণের ঘটনা ঘটেনি, দাবি পুলিশের

  • আপলোড সময় : ২২-০২-২০২৫ ০২:০৬:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০২-২০২৫ ০২:০৬:০৮ অপরাহ্ন
চলন্ত বাসে ধর্ষণের ঘটনা ঘটেনি, দাবি পুলিশের
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উত্তরবঙ্গগামী চলন্ত বাসে ডাকাতির ঘটনার বিষয়ে টাঙ্গাইলের জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান দাবি করেছেন, সেখানে ধর্ষণের ঘটনা ঘটেনি। তবে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসে শ্লীলতাহানির ঘটনা ঘটতে পারে। তিনি শনিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

পুলিশ সুপার আরও জানান, ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল পুলিশ। শুক্রবার রাতে সাভার এলাকা থেকে গ্রেপ্তার হওয়া এই তিনজন আন্তঃজেলার ডাকাত দলের সক্রিয় সদস্য। এ সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন, একটি ছুরি ও ২৯ হাজার ৩৭০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে একজনের নাম মুহিত, তার বাড়ি মানিকগঞ্জে। অন্যরা হলেন শরীয়তপুরের সবুজ এবং ঢাকার শরীফ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তিনজন অপরাধ স্বীকার করেছেন এবং তারা আরও কয়েকজনের নাম প্রকাশ করেছেন, যাদেরও গ্রেপ্তার করা হবে।

এদিকে, এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে পুলিশ সুপার বলেন, চলন্ত বাসে ধর্ষণের ঘটনা ঘটেনি, তবে সোনালঙ্কার ও টাকা-পয়সা নিয়ে যাওয়ার সময় শ্লীলতাহানির ঘটনা ঘটতে পারে। তিনি আরও জানান, বাসের নারী যাত্রীদের সঙ্গে কথা বলা হয়েছে এবং তারা ঘটনার বর্ণনা দিয়েছেন। তদন্ত চলছে এবং খুব শিগগিরই পুরো ঘটনা জানা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ ঘটনায় মির্জাপুর থানায় গত বৃহস্পতিবার রাতে একটি মামলা দায়ের করেন বাসযাত্রী ওমর আলী। মামলায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ক্রিকবাজ–এর প্রতিবেদন  - বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী

ক্রিকবাজ–এর প্রতিবেদন - বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী