ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

খিলগাঁও গ্যারেজপট্টির আগুনে পুড়ে ছাই ২৪ গাড়ি

  • আপলোড সময় : ২২-০২-২০২৫ ০২:১৫:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০২-২০২৫ ০২:১৫:৩১ অপরাহ্ন
খিলগাঁও গ্যারেজপট্টির আগুনে পুড়ে ছাই ২৪ গাড়ি
রাজধানীর খিলগাঁওয়ে গ্যারেজপট্টিতে আগুনের ঘটনায় পুড়ে ছাই হয়েছে ২৪টি গাড়ি। এছাড়া আগুনে প্রায় ২০টি দোকান ও দুটি স-মিল পুড়ে গেছে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।গতকাল শুক্রবার রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেইনেন্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।কেমিক্যাল ড্রাম বিস্ফোরণের কারণে আগুন চারদিক ছড়িয়ে পড়তে পারে বলে জানায় ফায়ার সার্ভিস।


আজ গণমাধ্যম সেখানে গিয়ে গ্যারেজপট্টিতে পুড়ে ছাই হওয়া ২৪টি গাড়ি দেখতে পায়।তবে আগুনে কেউ নিখোঁজ রয়েছে এমন কোনো সংবাদ নেই এবং এখন পর্যন্ত আহত ও নিহতের কোনো খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তদন্ত ছাড়া আগুনের সূত্রপাত নিয়ে কিছু বলেননি। সিগারেটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে নাকি সাবোটেজ হয়েছে, এই প্রত্যেকটা বিষয়কে বিচার করে দেখছে তারা। অনেকগুলো সোর্স থেকে আগুনের সৃষ্টি হতে পারে বলে জানান তারা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেও আগুনের সূত্রপাত হতে পারে। তাই তদন্ত ছাড়া এ বিষয়ে কিছু বলা যাবে না, জানায় ফায়ার সার্ভিস।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুনের এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় রাত ৯টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।স্থানীয় সূত্রে জানা যায়, স’মিল থেকে আগুন গাড়ির গ্যারেজে ছড়িয়ে পড়ে। পরে গ্যারেজে থাকা বিভিন্ন গাড়িতে আগুন লেগে সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় আশপাশের মানুষ ছোটাছুটি করতে থাকে।প্রথমে গ্যারেজের এক কোণে আগুন লাগে। পরবর্তী সময়ে একটি বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়ে।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এখানে একটি গাড়ির গ্যারেজ, রবারের কাঁচামালের গোডাউন রয়েছে। কিছু গাড়ি বের করা সম্ভব হলেও অনেক গাড়ি পুড়ে গেছে। ভেতরে অনেক সিলিন্ডার ছিল। সেগুলো বিস্ফোরণ হয়।

আগুন লাগার পরে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে ছুটে আসেন সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সদস্যরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে