ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

যখন কাউকে প্রয়োজন হবে, তখনই আপনি একা : পরীমণি

  • আপলোড সময় : ২২-০২-২০২৫ ০৩:০৪:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০২-২০২৫ ০৩:০৪:১০ অপরাহ্ন
যখন কাউকে প্রয়োজন হবে, তখনই আপনি একা : পরীমণি
ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি ব্যক্তিজীবনে নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গেলেও থেমে থাকেননি। নায়ক শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে একক মায়ের ভূমিকা পালন করছেন তিনি। মাতৃত্ব যে তার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব হয়ে উঠেছে, তা পরীমণির সাম্প্রতিক সামাজিক মাধ্যমের পোস্টে স্পষ্ট হয়ে উঠেছে।

সম্প্রতি ফেসবুকে দেওয়া আবেগঘন এক পোস্টে নিজের একাকীত্ব ও দায়িত্ব পালনের কঠিন বাস্তবতা তুলে ধরেছেন পরীমণি। সেই লেখায় তার শারীরিক ও মানসিক ক্লান্তির ইঙ্গিতও পাওয়া গেছে। তিনি লিখেছেন, "এই একজীবন যে কত অভিজ্ঞতার! একা একজন হয়ে ১০০ জনের কাজ বা দায়িত্ব সামলানো কি যে নিদারুণ সুন্দর! আপনি ভাববেন, কত মানুষ আছে আপনার পাশে। কিন্তু একবার অসুস্থ হলে বা কারও দরকার হলে বুঝবেন, আপনি একা, একদমই একা।"

পরীমণির মতে, জীবনে এই উপলব্ধি যত দ্রুত আসে, ততই ভালো। তিনি লিখেছেন, "আপনার ভালো সময় উদযাপনের মানুষের অভাব হয় না। কিন্তু যখন সত্যিই কাউকে প্রয়োজন হয়, তখন বুঝতে পারবেন — শেষ পর্যন্ত আপনি নিজেই আপনার একমাত্র ভরসা। এই উপলব্ধি পেরিয়ে গেলে আর কেউ আপনাকে ঠেকাতে পারবে না।"

অভিনয়ের পাশাপাশি পরীমণি এখন নতুন উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে ব্যস্ত। তিনি অনলাইনে মা ও শিশুর প্রয়োজনীয় পণ্যের ব্যবসা শুরু করেছেন, যেখানে ফেসবুকে নিয়মিত প্রচারণা চালাচ্ছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা