ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

ভেঙে পড়া রাষ্ট্রকে গঠন বিএনপির পক্ষে সম্ভব : তারেক রহমান

  • আপলোড সময় : ২২-০২-২০২৫ ০৩:১১:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০২-২০২৫ ০৩:১১:৫৯ অপরাহ্ন
ভেঙে পড়া রাষ্ট্রকে গঠন বিএনপির পক্ষে সম্ভব : তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, "একমাত্র বিএনপিই স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দেশ পুনর্গঠনের কথা বলেছে এবং ৩১ দফা ঘোষণা করেছে। জনগণ ও দেশই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। সুযোগ পেলে বিএনপি সবার আগে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করবে।"

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত যশোর জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, "বিএনপি কখনো জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করে না। বিভ্রান্ত হয়ে কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে, দলের পক্ষ থেকে আগেও ব্যবস্থা নেওয়া হয়েছে, ভবিষ্যতেও হবে। দ্রুততম সময়ে স্বচ্ছ নির্বাচনই দেশ পুনর্গঠনের প্রথম ধাপ।"

তিনি আরও বলেন, "স্বৈরাচারবিরোধী আন্দোলনের ১৭ বছরে আমরা বহু চড়াই-উতরাই পার হয়েছি। কিন্তু ষড়যন্ত্র থেমে নেই। দেশের স্বার্থে, জনগণের কল্যাণে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মতপার্থক্য থাকলেও আলোচনা করে সমাধান খুঁজতে হবে।"

তারেক রহমান ৩১ দফা রূপরেখার কথা তুলে ধরে বলেন, "শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ খাত পুনর্গঠনের স্পষ্ট পরিকল্পনা রয়েছে বিএনপির। দেশকে মানবিক ও সুশাসনভিত্তিক রাষ্ট্রে পরিণত করাই আমাদের অঙ্গীকার।"

যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় শাখার নেতাকর্মীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধি।

সম্মেলনে বক্তারা দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণতান্ত্রিক আন্দোলন ও ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সার্বিকভাবে এই সম্মেলন বিএনপির ঐক্য ও ভবিষ্যৎ পরিকল্পনা আরও শক্তিশালী করার বার্তা দেয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী