ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের রফতানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর সরকারি বেতন দিতে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার মিঠাপুকুরে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩, আহত ১৮ বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন

নারায়ণগঞ্জে নিখোঁজের একদিন পর মিলল শিক্ষার্থীর মরদেহ

  • আপলোড সময় : ২২-০২-২০২৫ ০৩:৩৯:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০২-২০২৫ ০৩:৩৯:৩৬ অপরাহ্ন
নারায়ণগঞ্জে নিখোঁজের একদিন পর মিলল শিক্ষার্থীর মরদেহ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর ইব্রাহিম মিয়া নামের এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইব্রাহিম উপজেলার জয়রামপুর গ্রামের মহব্বত আলীর ছেলে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে নিজ বাড়ির পাশের লিচু বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের বাবা মহব্বত আলী জানান, শুক্রবার বিকেলে ইব্রাহিম নিখোঁজ হওয়ার পর পরিবারের লোকজন আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। অবশেষে শনিবার সকালে বাড়ির পাশের লিচু বাগানে ছেলের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।

কান্নাজড়িত কণ্ঠে মহব্বত আলী বলেন, “আমার ছেলে কারো কোনো ক্ষতি করেনি। যারা এই নির্মম কাজ করেছে, তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আমি ন্যায়বিচার চাই।”

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।”

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত বিচার ও নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন।

এই নৃশংস ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ইব্রাহিমের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে এলাকাবাসী বলেন, “এমন ঘটনা যেন আর না ঘটে, তার জন্য কঠোর ব্যবস্থা নিতে হবে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশের রফতানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের রফতানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী