ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

তুরস্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • আপলোড সময় : ২২-০২-২০২৫ ০৩:৫০:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০২-২০২৫ ০৩:৫০:০৫ অপরাহ্ন
তুরস্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
তুরস্কে বাংলাদেশ দূতাবাস আঙ্কারার আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে তিনটি পর্বে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫’ পালিত হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্রথম পর্বে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ এবং প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার পাঠানো বাণী পাঠের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং বিশেষ মোনাজাত করা হয়।

দ্বিতীয় পর্বে ‘ইউজে ইন্টারন্যাশনাল স্কুল’ এ শোভাযাত্রার মাধ্যমে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। স্কুল কর্তৃপক্ষ অস্থায়ী শহীদ মিনার স্থাপন করে এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর স্কুল অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত তার বক্তব্যে ভাষা আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পাওয়ার গুরুত্বের কথা উল্লেখ করেন।

তৃতীয় পর্বে দূতাবাস প্রাঙ্গণে এবং ‘বিজয় ৭১ মিলনায়তনে’ শোভাযাত্রা শেষে স্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। রাষ্ট্রদূত, প্রতিরক্ষা উপদেষ্টা এবং প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধিরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এছাড়া ভাষা আন্দোলন ও জুলাই বিপ্লবের ওপর চিত্রাঙ্কন প্রদর্শনী এবং বাংলাদেশি পিঠা প্রদর্শনীও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সমাপ্তি এক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অতিথিদের আপ্যায়নের মাধ্যমে হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে