ঢাকা , মঙ্গলবার, ১২ মে ২০২৬ , ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটির পরিকল্পনা বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিলেন ছেলে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়, সতর্ক বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার সড়কে স্বয়ংক্রিয় মামলার দিকে যাচ্ছে ডিএমপি দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে সরকার: সেতুমন্ত্রী ঘরে বসেই মিলবে ব্যাংক ঋণ, চালু হচ্ছে ‘ই-লোন’ সেবা বাংলাদেশের বিশ্বকাপ বর্জনের ঘটনায় মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন ঘোড়ার মাংস বিক্রি বন্ধে হাইকোর্টে জয়া আহসানের রিট জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরিনি: ঢাকা রেঞ্জ ডিআইজি হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজারি ক্লাবে মুমিনুল শিক্ষায় পাকিস্তানের অগ্রগতিতে অভিভূত শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব, তবুও সংখ্যালঘুদের ওপর অত্যাচার হতে দেব না: ধর্মমন্ত্রী বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিএসএফকে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী হজযাত্রীদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হাইকোর্টের পূর্ণাঙ্গ অনুলিপি গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশ করা যাবে না সরকারি তথ্যেই হামে প্রাণ গেছে ৪০৯ শিশুর প্যারোলে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াতরা

মঞ্চে আজহারী, অপেক্ষার প্রহর শেষ হলো চাঁপাইনবাবগঞ্জবাসীর

  • আপলোড সময় : ২২-০২-২০২৫ ০৩:৫৭:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০২-২০২৫ ০৩:৫৭:০৯ অপরাহ্ন
মঞ্চে আজহারী, অপেক্ষার প্রহর শেষ হলো চাঁপাইনবাবগঞ্জবাসীর
চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত তাফসিরুল কুরআন মাহফিলে জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণ পর তিনি তার বয়ান পেশ করবেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) তিনি হেলিকপ্টারে করে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ পৌঁছান এবং মাহফিল প্রাঙ্গণের পাশের মাঠে অবতরণ করেন।

মাহফিলটি সকাল ১০টা থেকে শুরু হয়, যেখানে প্রথম অধিবেশনে আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার এবং বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সেক্রেটারি জেনারেল হজরত মাওলানা মো. নুরুল আমিন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানিয়েছেন, ড. মিজানুর রহমান আজহারী বিকেলে হেলিকপ্টারে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পৌঁছেছেন এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে যৌথ বাহিনী কাজ করছে।

এদিকে, ঐতিহাসিক এই মাহফিলের আয়োজন করেছে জাবালুন নূর ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ। মাহফিলে সভাপতিত্ব করবেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারী, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিলেন ছেলে

বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিলেন ছেলে