ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

প্রবাসী ভোটারদের সেবা বাড়াতে মনোযোগী হওয়ার পরামর্শ এনআইডি ডিজির

  • আপলোড সময় : ২২-০২-২০২৫ ০৪:১২:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০২-২০২৫ ০৪:১২:০৪ অপরাহ্ন
প্রবাসী ভোটারদের সেবা বাড়াতে মনোযোগী হওয়ার পরামর্শ এনআইডি ডিজির
প্রবাসী ভোটারদের সেবা বাড়াতে কর্মকর্তাদের আরও মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। 

সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচন কমিশনের মাসিক সমন্বয় সভায় এনআইডি ডিজি এই পরামর্শ দেন। তিনি বলেন, অনলাইন সার্ভিসের ব্যাপারে কার্যকর প্রচার-প্রচারণার উদ্যোগ নিতে হবে এবং ভোটার তালিকা ও এনআইডি সংক্রান্ত প্রচারণার জন্য আরও উদ্ভাবনমূলক ও হৃদয়গ্রাহী পদ্ধতি প্রয়োগ করতে হবে।

এছাড়া প্রবাসী ভোটারদের সেবা বৃদ্ধির জন্য আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি। নির্বাচন কমিশন বর্তমানে ৪০টি দেশে জাতীয় পরিচয়পত্র সেবা চালুর পরিকল্পনা নিয়েছে। বর্তমানে সাতটি দেশে এই সেবা চালু রয়েছে, আর ভবিষ্যতে অন্যান্য দেশেও এই কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, সৌদি আরব ও মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে কয়েকটি দেশে স্মার্টকার্ড বিতরণও শুরু হয়েছে। পরবর্তী সময়ে ওমান, বাহরাইন, জর্দান, সিংগাপুর, লেবানন, লিবিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, মালদ্বীপে এনআইডি কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে।

২০১৯ সালে কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশন প্রবাসে এনআইডি সরবরাহের উদ্যোগ নেয় এবং পরবর্তীতে ২০২০ সালে যুক্তরাজ্যে অনলাইনে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করা হয়।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম