ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

রাজনৈতিক ছত্রছায়ায় চাঁদাবাজি বন্ধ হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ: র‍্যাব

  • আপলোড সময় : ২৩-০২-২০২৫ ১১:০০:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৫ ১১:০০:৪৩ পূর্বাহ্ন
রাজনৈতিক ছত্রছায়ায় চাঁদাবাজি বন্ধ হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ: র‍্যাব
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান। তিনি জানিয়েছেন, গত বছরের ৫ আগস্টের পর থেকে রাজনৈতিক ছত্রছায়ায় চাঁদাবাজি বন্ধ হওয়ায় কিছু অপরাধী চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়াচ্ছে। আসন্ন রমজানে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেও আশঙ্কা করেছেন তিনি।

শনিবার দিবাগত রাতে রাজধানীর ডেমরার মাতুয়াইলে একটি চেকপোস্ট পরিদর্শনকালে র‍্যাবের মহাপরিচালক বলেন, “আগে কিছু অপরাধী রাজনৈতিক ছত্রছায়ায় চাঁদাবাজির মতো কর্মকাণ্ড চালাত। সেই সুযোগ কমে যাওয়ায় তারা এখন চুরি, ছিনতাই কিংবা ডাকাতির মতো অপরাধে জড়িয়ে পড়ছে।”

তিনি আরও বলেন, “রমজানে সাধারণত অপরাধ প্রবণতা বাড়ে। তাই নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব ও পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো অপরাধ সংঘটিত হলে দ্রুত র‍্যাবকে জানাতে সবাইকে অনুরোধ করছি।”

আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টহল ও চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন একেএম শহিদুর রহমান। তিনি বলেন, “নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করবে র‍্যাব।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা