ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

জাপার কর্মসূচি স্থগিত, ছাত্র-জনতার জমা‌য়েত টিএস‌সি‌তে

  • আপলোড সময় : ০২-১১-২০২৪ ০১:৩৪:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৪ ০১:৩৪:০৫ অপরাহ্ন
জাপার কর্মসূচি স্থগিত, ছাত্র-জনতার জমা‌য়েত টিএস‌সি‌তে
 রাজধানীর কাকরাইলসহ আশপাশের এলাকায় সভা-সমাবেশের ওপর পু‌লি‌শি নি‌ষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে শ‌নিবা‌রের (২ নভেম্বর) সব কর্মসূচি স্থ‌গিত ক‌রে‌ছে জাতীয় পা‌র্টি (জাপা)। ত‌বে, প্রতি‌রোধ কর্মসূচি পালনে অনড় ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতা তাদের সমা‌বেশের স্থান পরিবর্তন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএস‌সি‌তে নতুন ক‌রে কর্মসূচি পালনের ঘোষণা দি‌য়ে‌ছে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনীর সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুক্রবার (১ অক্টোবর) রা‌তে জাতীয় পা‌র্টির প্রেস উইংয়ের এক বিজ্ঞ‌প্তি‌তে দলীয় কর্মসূচি স্থ‌গিত করার কথা জা‌না‌নো হ‌য়ে‌ছে।

বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়েছে, শনিবার বেলা ২টায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের২৯ ধারার ক্ষমতাবলে পাইওনিয়ার রোডস্থ ৬৬ নম্বর ভবন, কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করায় জাতীয় পার্টি আইনের প্রতি শ্রদ্ধা রেখে এই সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী কর্মসূচি জাতীয় পার্টির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

অন‌্যদিকে, ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতা জানিয়েছে, পু‌লি‌শি নি‌ষেধাজ্ঞা মে‌নে কাকরাই‌ল এলাকায় কো‌নো কর্মসূচি পালন কর‌া হবে না। ত‌বে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বেলা ১১টায় ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার জমায়েত হ‌বে।এর আগে কাকরাইলে জাতীয় পা‌র্টির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা‌দে‌শে দলটির কর্মসূচি প্রতি‌রো‌ধের ঘোষণা দেয় ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতা।

জাতীয় পা‌র্টি ও ছাত্র-জনতার পাল্টাপা‌ল্টি কর্মসূচি‌কে কেন্দ্র ক‌রে অপ্রী‌তিকর প‌রি‌স্থি‌তি এড়া‌তেঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কাকরাইল ও তার আশাপাশের এলাকায় সব ধর‌নের সভা-সমা‌বেশ নি‌ষিদ্ধ ঘোষণা ক‌রেছে।

শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় ডিএমপি কমিশনার মাইনুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নম্বর ১১১-৭৬)–এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামীকাল শনিবার পাইওনিয়ার রোডের ৬৬ নম্বর ভবন, পাইওনিয়ার রোড, কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যে কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হলো।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা